‘রংধনু অনুষ্ঠানের গল্পগুলো শুধু ছোটদের জন্য নয়, বড়দের জন্যও শিক্ষণীয়’
https://parstoday.ir/bn/news/letter-i112416-রংধনু_অনুষ্ঠানের_গল্পগুলো_শুধু_ছোটদের_জন্য_নয়_বড়দের_জন্যও_শিক্ষণীয়’
মহোদয়, সালাম ও শুভেচ্ছা নেবেন। আমি রেডিও তেহরানের একজন পুরোনো ও নিয়মিত শ্রোতা। আজকে মতামত জানাবো রেডিও তেহরানের দু’টি সাপ্তাহিক অনুষ্ঠান সম্পর্কে। প্রথমটি হচ্ছে শিশু-কিশোরদের জন্য পরিবেশিত অনুষ্ঠান রংধনু আসর।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ২৬, ২০২২ ০৬:৫২ Asia/Dhaka
  • ‘রংধনু অনুষ্ঠানের গল্পগুলো শুধু ছোটদের জন্য নয়, বড়দের জন্যও শিক্ষণীয়’

মহোদয়, সালাম ও শুভেচ্ছা নেবেন। আমি রেডিও তেহরানের একজন পুরোনো ও নিয়মিত শ্রোতা। আজকে মতামত জানাবো রেডিও তেহরানের দু’টি সাপ্তাহিক অনুষ্ঠান সম্পর্কে। প্রথমটি হচ্ছে শিশু-কিশোরদের জন্য পরিবেশিত অনুষ্ঠান রংধনু আসর।

রংধনু অনুষ্ঠানের গল্পগুলো শুধু ছোটদের জন্য নয়, বড়দের জন্যও শিক্ষণীয়। আশরাফুর রহমানের গ্রন্থনা ও প্রযোজনায় এবং নাসির মাহামুদ ও আক্তার জাহানের উপস্থাপনায় রংধনুর গত আসরে প্রচারিত ‘তোতা পাখির পরিণতি’ গল্পটি ছিল বেশ উপভোগ্য ও শিক্ষণীয়। গল্পটি থেকে জেনেছি- কাক তার নিজের কর্কশ কণ্ঠের জন্যই ছাড়া পেয়ে গেল আর তোতা তার আপন কণ্ঠ ছেড়ে অন্যের কণ্ঠ নকল করার কারণে খাচায় বন্দী হয়ে রইল। তাই আমাদের যতটুকু আছে ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। অন্যের কিছু নকল করে বাহবা নেওয়া ঠিক নয়।

অনুষ্ঠানের শেষের দিকে শিশু শিল্পী সারা মনির কণ্ঠে বরিশালের ভাষার গানটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার পক্ষ থেকে তাকে শুভেচ্ছা পৌঁছে দেবেন।

এরপর যে অনুষ্ঠানটির কথা বলতে চাই তা হলো ‘জ্ঞান-বিজ্ঞানে ইরানিদের অবদান’। এ অনুষ্ঠানের একটি পর্বে মধ্যযুগের বিখ্যাত বিজ্ঞানী, আধুনিক বীজ গণিতের জনক আল খাওয়ারিজমি সম্পর্কে জানতে পেরে ভালো লেগেছে। অনুষ্ঠানটি ছিল বেশ তথ্যবহুল। আমরা মুসলিমরা আজ ইহুদি-নাসারাদের প্ররোচনায় ভুলতেই বসেছি বিজ্ঞানে মুসলমানের অবদানের কথা। রেডিও তেহরান আমাদেরকে তা মনে করিয়ে দিচ্ছে। এজন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। 

 

শুভেচ্ছান্তে,

মোঃ রাসেল শিকদার

সভাপতি, স্বপ্ন সংগ্রাম শ্রোতা ক্লাব

শ্রীনাথদী, কেন্দুয়া, মাদারীপুর।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।