'রেডিও তেহরানের অনুষ্ঠান যতই শুনছি ততই মুগ্ধ হচ্ছি'
https://parstoday.ir/bn/news/letter-i112608-'রেডিও_তেহরানের_অনুষ্ঠান_যতই_শুনছি_ততই_মুগ্ধ_হচ্ছি'
মহোদয়, প্রিয় রেডিও তেহরান বাংলা'র সকল উপস্থাপক-উপস্থাপিকাকে জানাই সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন। আমি একজন রেডিও তেহরান বাংলা'র একজন নিয়মিত শ্রোতা। রেডিও তেহরান বাংলার অনুষ্ঠান শুনে নিজেকে এবং পৃথিবীকে নতুন করে জানতে পারছি। এর সাথে জানা-অজানা অনেক তথ্য পাচ্ছি। 
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ৩০, ২০২২ ১২:৩৩ Asia/Dhaka
  • 'রেডিও তেহরানের অনুষ্ঠান যতই শুনছি ততই মুগ্ধ হচ্ছি'

মহোদয়, প্রিয় রেডিও তেহরান বাংলা'র সকল উপস্থাপক-উপস্থাপিকাকে জানাই সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন। আমি একজন রেডিও তেহরান বাংলা'র একজন নিয়মিত শ্রোতা। রেডিও তেহরান বাংলার অনুষ্ঠান শুনে নিজেকে এবং পৃথিবীকে নতুন করে জানতে পারছি। এর সাথে জানা-অজানা অনেক তথ্য পাচ্ছি। 

‌আপনারা নিশ্চয়ই জেনেছেন যে, গত ২৭ আগস্ট ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় 'আহ্বান রেডিও'র পরিচালনায় একটি শ্রোতা সম্মেলনের আয়োজন করা হয়। আমি রেডিও তেহরান বাংলা'র নিয়মিত শ্রোতা হিসেবে ওই শ্রোতা সম্মেলনে অংশ নিই এবং নবীন-প্রবীণ শ্রোতাদের সাথে কুশল বিনিময় করি। প্রবীণ শ্রোতাবন্ধুদের সাক্ষাৎকার থেকে অনেক কিছু জানতে পেরেছি। সেইসাথে রেডিও তেহরান বাংলার সিনিয়র শ্রোতা ও মনিটর নাজিম উদ্দিন ভাইয়ার হাত থেকে বেশকিছু শুভেচ্ছা উপহার পেয়েছি। এর জন্য রেডিও তেহরান বাংলাকে অনেক অনেক ধন্যবাদ।

২১ আগস্ট রেডিও তেহরান বাংলা বিভাগের অনুষ্ঠান শুনেছি। পবিত্র কুরআন তেলাওয়াত, বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত, আসমাউল হুসনা, কথাবার্তা ও সুখের নীড় থেকে অনেক কিছু জানতে পেরেছি। সব মিলিয়ে রেডিও তেহরান বাংলা অনুষ্ঠান যতই শুনছি ততই মুগ্ধ হচ্ছি।
 

শুভেচ্ছান্তে
আল-আমিন সেখ (হিরামন)
গ্রাম: গোংড়া চাপড়া 
নদীয়া, পশ্চিমবঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।