শ্রোতাদের মতামত
‘রেডিও তেহরানের প্রতিটি অনুষ্ঠান উপভোগ করার মতো’
মহোদয়, আপনার প্রতি আমার আন্তরিক সালাম। তারপর অফুরন্ত ভালোবাসা। বিশ্বাস করি অবশ্যই ভালো আছেন। সেই সঙ্গে আমিও ভালো।
রেডিও তেহরানকে আমি প্রচণ্ডভাবে ভালোবাসি। আর এজন্য নিয়মিত বিভিন্ন ধরনের অনুষ্ঠান শুনি এবং মাঝে মধ্যে দুই/একটি চিঠি লিখে প্রিয়জনে পাঠাতে বাধ্য হই। প্রিয়জন অনুষ্ঠান শ্রোতাদের মনের জমানো কথাগুলো চুপি চুপি লিখে পাঠাবার এক খোলা জানালা। 'প্রিয়জন' রেডিও তেহরানকে জনপ্রিয়তার উচ্চ মাত্রায় এনে দিয়েছে। অসম্ভব জনপ্রিয় এই অনুষ্ঠান শুনতে আমি কার্পন্য করি না।
রংধনু আসর যেন শ্রোতাদের মনে আনন্দের রঙ লাগানো অনুষ্ঠান। জনপ্রিয়তার মাপকাঠিতে এটাকে কি করে খাটো করে দেখি? সেই সাথে সাক্ষাৎকার শুনতে কার না ভালো লাগে?
রেডিও তেহরানের প্রতিটি বাংলা অনুষ্ঠান উপভোগ করার মতো। ইথার তরঙ্গে ভেসে আসা রেডিও তেহরানের যেকোনো বাংলা অনুষ্ঠান শ্রোতানন্দিত। অনুষ্ঠানের মান এবং শ্রবণমান ভালো তবে, ফ্রিকোয়েন্সি আরো শক্তিশালী হওয়ার দরকার। বিশ্ব সংবাদ প্রকৃতই বিশ্ব মানের কিন্তু পরিবেশনটা স্লো। একটু চটপটে ও কড়া প্রকৃতির হলে ভালো হয়। কারণ, ‘রেডিও তেহরান আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের আতঙ্ক’। পৃথিবীর যে প্রান্তে সমস্যা সেখানেই বুড়ো শয়তান আমেরিকা। রেডিও তেহরান চির উন্নত এক সাহসী যুবক। আমি এই যুবকের একজন ভক্ত শ্রোতা। প্রতিনিয়ত (হরদম) আমি রেডিও তেহরানের শুভাকাঙ্ক্ষী। রেডিও তেহরান দীর্ঘ স্হায়ী হোক। ধন্যবাদ।
এম, এম, গোলাম সারওয়ার
সভাপতি, ওয়ার্ল্ড রেডিও লিসেনার্স ক্লাব।
গ্রাম--জগন্নাথদী। পোস্ট-ব্যাসদী-৭৫
থানা-মধুখালী, জেলা-ফরিদপুর।
পার্সটুডে/আশরাফুর রহমান/৯