'রেডিও তেহরানের প্রত্যেকটা আয়োজনে থাকে জ্ঞানের ছোঁয়া'
https://parstoday.ir/bn/news/letter-i113224-'রেডিও_তেহরানের_প্রত্যেকটা_আয়োজনে_থাকে_জ্ঞানের_ছোঁয়া'
প্রিয় মহোদয়, লেখনীর সূচনালগ্নে আমার শ্রদ্ধাপূর্ণ সালাম ও রজনীগন্ধার শুভেচ্ছা জানবেন। আপনাদের অবগতির জন্য জানাতে চাই যে, রেডিও তেহরানের আমি একজন নতুন শ্রোতা। তবে আমি বাংলাদেশ বেতারের অনেক পুরোনো শ্রোতা। বাংলাদেশ বেতারের অনুষ্ঠান শোনার পাশাপাশি নিয়মিত চিঠিপত্র লিখি।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
সেপ্টেম্বর ১৪, ২০২২ ১১:৪২ Asia/Dhaka
  • 'রেডিও তেহরানের প্রত্যেকটা আয়োজনে থাকে জ্ঞানের ছোঁয়া'

প্রিয় মহোদয়, লেখনীর সূচনালগ্নে আমার শ্রদ্ধাপূর্ণ সালাম ও রজনীগন্ধার শুভেচ্ছা জানবেন। আপনাদের অবগতির জন্য জানাতে চাই যে, রেডিও তেহরানের আমি একজন নতুন শ্রোতা। তবে আমি বাংলাদেশ বেতারের অনেক পুরোনো শ্রোতা। বাংলাদেশ বেতারের অনুষ্ঠান শোনার পাশাপাশি নিয়মিত চিঠিপত্র লিখি।

পারস্য উপসাগর হয়ে বঙ্গোপসাগর বেয়ে তরঙ্গ ধ্বনি ছুটে আসে লাল-সবুজ পতাকা খচিত সোনার বাংলায়। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান আমায় মুগ্ধ করে চলেছে দিনকে দিন। জ্ঞানের পরিধিকে করে চলেছে শানিত। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের আমি একজন ভক্ত শ্রোতা। নিয়মিত লেখালেখি না করলেও অনুষ্ঠান শুনবার চেষ্টা করি নিয়মিত।

শ্রোতাদের ভালোলাগা ভালবাসাকে অতি গুরুত্বের সাথে বিচার বিশ্লেষণ করে অনুষ্ঠান প্রচার করে চলেছে রেডিও তেহরান। রেডিও তেহরানের বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, কথাবার্তা, প্রিয়জন, কুরআনের আলো, সুখের নীড়, দর্পনসহ সকল অনুষ্ঠান আমার ভীষণ ভালো লাগে।

রেডিও তেহরানের প্রত্যেকটা আয়োজনে থাকে জ্ঞানের ছোঁয়া। বিশ্বকে যেন হাতের মুঠোয় মনে হয়, বিশ্বের আনাচে-কানাচে ঘটে যাওয়া তারতজা খবরাখবর আমরা জেনে যাচ্ছি নিমিষেই।

ইসলামের প্রচার এবং প্রসারে রেডিও তেহরানের ভূমিকা অনস্বীকার্য। তাই আমি ইসলামের মহান ব্যক্তিদের সম্পর্কে অনুষ্ঠান বেশি বেশি শুনতে চাই। শুনতে চাই অন্যান্য দেশের ইসলামী চিন্তাবিদদের সম্পর্কেও। এছাড়া ইসলামের প্রচার ও প্রসারে যেসব বীর সেনানী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে তাদের জীবন সম্পর্কেও জানতে চাই।

রেডিও তেহরানের সাথে আমার পথচলা সুদীর্ঘ হবে এমনটাই প্রত্যাশা।

 

জাহাঙ্গীর আলম

সভাপতি, স্বপ্নের তরী বেতার শ্রোতা ক্লাব

গ্রাম: গোবরিয়া, ডাকঘর: লক্ষীপুর- ২৩৩৮

থানা: কুলিয়ারচর, জেলা: কিশোরগঞ্জ

 

 

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৪ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।