‘রংধনু আসরের গল্পগুলো শুনে হেসে কুটিকুটি হয়েছি বারবার’
https://parstoday.ir/bn/news/letter-i113340-রংধনু_আসরের_গল্পগুলো_শুনে_হেসে_কুটিকুটি_হয়েছি_বারবার’
সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। সময়ের পরিক্রমায় একটি বৃক্ষ এখন মহীরুহ। তার ডাল, পাতা এখন ছড়িয়েছে সমগ্র বিশ্বে। সে বৃক্ষের প্রশান্তিময় ছায়া আমি পাই অনেক দুর থেকে। সমগ্র পৃথিবীজুড়ে চরম অস্থিরতা, অর্থনৈতিক মন্দা ও মানবিক মূল্যবোধের অবক্ষয়ের এই সঙ্কটময় সময়েও আমি সেই বৃক্ষের ছায়া পাই।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
সেপ্টেম্বর ১৭, ২০২২ ০৫:৫৪ Asia/Dhaka
  • ‘রংধনু আসরের গল্পগুলো শুনে হেসে কুটিকুটি হয়েছি বারবার’

সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। সময়ের পরিক্রমায় একটি বৃক্ষ এখন মহীরুহ। তার ডাল, পাতা এখন ছড়িয়েছে সমগ্র বিশ্বে। সে বৃক্ষের প্রশান্তিময় ছায়া আমি পাই অনেক দুর থেকে। সমগ্র পৃথিবীজুড়ে চরম অস্থিরতা, অর্থনৈতিক মন্দা ও মানবিক মূল্যবোধের অবক্ষয়ের এই সঙ্কটময় সময়েও আমি সেই বৃক্ষের ছায়া পাই।

ভালোবাসা, মমতা আর সম্প্রীতির ছায়াবীথিসম সেই বৃক্ষের নাম আইআরআইবি তথা রেডিও তেহরান। যার প্রতিটি প্রজ্ঞাময় অনুষ্ঠান অফুরান জ্ঞান ভাণ্ডারে আমাদেরকে শাণিত করে, আমাদের দর্শন ও বোধকে জাগ্রত করে। সস্তার বস্তাপচা নেট দুনিয়ার আয়োজনকে পাশ কাটিয়ে তাইতো এখনো শুনি বিশুদ্ধ বিনোদনসমৃদ্ধ রেডিও তেহরান-এর চমৎকার অনুষ্ঠান। শুনি রংধনু আসর

গত ১৫ সেপ্টেম্বর প্রচারিত রংধনু আসরে ভুলোমনা বিজ্ঞানী আইনস্টাইন, টমাস আলভা এডিসন ও জগদীশ চন্দ্র বসুসহ কয়েকজন বিজ্ঞানীর জীবনের নানা রসাত্মক গল্পগুলো ছিল সেরা ও বিশুদ্ধ বিনোদনের শিক্ষণীয় মজার গল্প। এই অনুষ্ঠানটিকে আমার কাছে শ্রেষ্ঠতম রংধনু আসর মনে হয়েছে। গল্পগুলো শুনে হেসে কুটিকুটি হয়েছি বারবার। একেই বলে বিশুদ্ধ ও জ্ঞানগর্ভময় বিনোদন। রংধনু কারিগর জনাব আশরাফুর রহমানকে অনেক ধন্যবাদ। তো আজ এখানেই ইতি টানছি।

বিনীত,

হারুন অর রশীদ

সভাপতি, জাগো রেডিও লিসেনার্স ক্লাব।

গ্রাম: পূর্ব নলছিয়া, পো: বিনোদটঙ্গী

থানা: মাদারগঞ্জ, জেলা: জামালপুর-২০১০

পার্সটুডে/আশরাফুর রহমান/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।