'তথ্য, জ্ঞান ও সুস্থ ধারার বিনোদনের এক মহাভাণ্ডার রেডিও তেহরান'
https://parstoday.ir/bn/news/letter-i113658-'তথ্য_জ্ঞান_ও_সুস্থ_ধারার_বিনোদনের_এক_মহাভাণ্ডার_রেডিও_তেহরান'
প্রিয় মহোদয়, আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা ও ডালিয়া ফুলের শুভেচ্ছা জানবেন। চাতক পাখি যেমন এক পশলা বৃষ্টির জন্য অপেক্ষা করে, তেমনিভাবে রেডিও তেহরানের অনুষ্ঠান শুনতে অধীর অপেক্ষার প্রহর গুনতে থাকি আমি। সকল অপেক্ষার অবসান ঘটিয়ে যখন ইথারে ভেসে আসে তরঙ্গ ধ্বনি ঠিক তখনি আনন্দে পুলকিত হয়ে নেচে উঠে আমার মন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
সেপ্টেম্বর ২৪, ২০২২ ১৪:৫৩ Asia/Dhaka
  • 'তথ্য, জ্ঞান ও সুস্থ ধারার বিনোদনের এক মহাভাণ্ডার রেডিও তেহরান'

প্রিয় মহোদয়, আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা ও ডালিয়া ফুলের শুভেচ্ছা জানবেন। চাতক পাখি যেমন এক পশলা বৃষ্টির জন্য অপেক্ষা করে, তেমনিভাবে রেডিও তেহরানের অনুষ্ঠান শুনতে অধীর অপেক্ষার প্রহর গুনতে থাকি আমি। সকল অপেক্ষার অবসান ঘটিয়ে যখন ইথারে ভেসে আসে তরঙ্গ ধ্বনি ঠিক তখনি আনন্দে পুলকিত হয়ে নেচে উঠে আমার মন।

তথ্য, জ্ঞান ও সুস্থ ধারার বিনোদনের এক মহাভাণ্ডার রেডিও তেহরান। চমকপ্রদ সূচক ধ্বনিতে সাজানো প্রত্যেকটা আয়োজন শ্রোতাদের আকৃষ্ট করে চলেছে নিয়মিত।

জ্ঞানের ডালিতে সাজানো বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, কথাবার্তা, প্রিয়জন, রংধনু, কুরআনের আলো, সুখের নীড়, দর্পন, ইরান ভ্রমণসহ সকল অনুষ্ঠান মন আমার মন জয় করে নিয়েছে অনেক আগেই।

'খবরের সঙ্গে ২৪ ঘণ্টা' এই স্লোগানকে বুকে ধারণ করে সম্মুখ পানে এগিয়ে চলেছে রেডিও তেহরান। নিরপেক্ষ সংবাদ প্রচারে বর্তমান সময়ে রেডিও তেহরানের ভূমিকা অনস্বীকার্য।

গত ১৯ তারিখে রেডিও তেহরানের সান্ধ্য অনুষ্ঠানের সকল আয়োজন ছিল দারুণ উপভোগ্য। ঐদিনের বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, কথাবার্তা আমার অনেক অনেক ভালো লেগেছে।

বেশি আকর্ষণীয় ছিল প্রিয়জনে শ্রোতাদের চমৎকার চমৎকার মতামত এবং সঞ্চালকদের সাবলীল জবাবদান। প্রিয়জন শেষে গানটি আমার মন ছুঁয়ে গেছে। এরকম অনবদ্য অনুষ্ঠানমালা প্রচারের জন্য রেডিও তেহরানের বাংলা বিভাগকে জানাই প্রাণঢালা প্রীতি ও কৃতজ্ঞতা।

রেডিও তেহরান বেঁচে থাকুক শ্রোতাদের ভালোবাসায় যুগের পর যুগ।

 

প্রেরক,

গিয়াস উদ্দিন আহমেদ

সভাপতি, কিশোরগঞ্জ কেন্দ্রীয় বেতার শ্রোতা সংঘ

গ্রাম: তাতার কান্দা, পো: রামদী

উপজেলা: কুলিয়ারচর, জেলা: কিশোরগঞ্জ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।