শ্রোতাদের মতামত
বাংলাভাষী মানুষের কাছে সঠিক খবর পৌঁছে দিচ্ছে রেডিও তেহরান
প্রিয় মহাশয়, আমি প্রথমেই রেডিও তেহরানের বাংলা বিভাগের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। রেডিও তেহরানের অনুষ্ঠান আমার কাছে তুলে ধরে গোটা বিশ্বকে। আপনাদেরকে ধন্যবাদ জানাই বাংলাভাষী মানুষের কাছে নিরপেক্ষ ও সঠিক খবর পৌঁছে দেয়ার জন্য।
১৯ সেপ্টেম্বর (সোমবার) সান্ধ্য অধিবেশনের শুরুতেই বিশ্ব সংবাদ শুনে জানতে পারলাম বাাংলাদেশের মেয়েরা শিরোপাজয়ী হয়েছে সাফ ফুটবল আসরে। অনেক ভালো লাগলো বিস্তারিত প্রতিবেদন এই বিষয়ে। এর পরে প্রচারিত দৃষ্টিপাত অনুষ্ঠান আফগানিস্তান-এর সমসাময়িক অবস্থার এক জীবন্ত চিত্র তুলে ধরে। ইরানের মানবিক দৃষ্টিকোণ থেকে আফগান জনগণকে সহযোগিতা করার মনোভাবকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। আজকের সমাজে অনেক বেশি চাই এই রকম মনোভাব।
আর আমার প্রিয় অনুষ্ঠানের মধ্যে অন্যতম প্রিয়জন। আজকের আসরে প্রচারিত অন্য বন্ধুদের চিঠিপত্র শুনে খুব ভালো লাগলো। শ্রোতাদের মতামতকে গুরুত্ব দিয়ে আসরে স্থান দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসরে প্রচারিত গান "প্রভু" অত্যন্ত হৃদয়স্পর্শী লেগেছে। আপনাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে অনুরোধ রইলো।
কথাবার্তা আসরে ঢাকা ও কলকাতার বাংলা দৈনিক-এর খবর নিয়ে বিস্তারিত আলোচনা অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে সাহায্য করেছে।
আজকে এ পর্যন্ত লিখে বিদায় জানাচ্ছি।
আলোক দাস
সত্য বিহার, ভুবনেশ্বর,
ওড়িশা, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।