‘রেডিও তেহরান এক পুণ্যময় আলোকিত গণমাধ্যমের গর্বিত প্লাটফর্ম’
https://parstoday.ir/bn/news/letter-i113736-রেডিও_তেহরান_এক_পুণ্যময়_আলোকিত_গণমাধ্যমের_গর্বিত_প্লাটফর্ম’
সুপ্রিয় মহোদয়, শরতের স্নিগ্ধ কোমল শুভেচ্ছা রইল। আশা করি রেডিও তেহরান পরিবারের সবাই কুশলে আছেন। ব্যস্ততা শেষে ফিরে এলাম প্রিয় আঙ্গিনায়। রেডিও তেহরান এক পুণ্যময় আলোকিত গণমাধ্যমের গর্বিত প্লাটফর্ম। যতই সময় যাচ্ছে রেডিও তেহরান তার দক্ষতা দিয়ে, সততা দিয়ে এবং সময়োপযোগী গুরুত্বপূর্ণ শাণিত জ্ঞান ভাণ্ডারে সমৃদ্ধ অনুষ্ঠান দিয়ে শ্রোতাদের মনের মনিকোঠায় পরিপূর্ণ মর্যাদায় আসন করে নিচ্ছে- যা অত্যন্ত প্রশংসনীয়।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
সেপ্টেম্বর ২৬, ২০২২ ০৮:৫৫ Asia/Dhaka
  • ‘রেডিও তেহরান এক পুণ্যময় আলোকিত গণমাধ্যমের গর্বিত প্লাটফর্ম’

সুপ্রিয় মহোদয়, শরতের স্নিগ্ধ কোমল শুভেচ্ছা রইল। আশা করি রেডিও তেহরান পরিবারের সবাই কুশলে আছেন। ব্যস্ততা শেষে ফিরে এলাম প্রিয় আঙ্গিনায়। রেডিও তেহরান এক পুণ্যময় আলোকিত গণমাধ্যমের গর্বিত প্লাটফর্ম। যতই সময় যাচ্ছে রেডিও তেহরান তার দক্ষতা দিয়ে, সততা দিয়ে এবং সময়োপযোগী গুরুত্বপূর্ণ শাণিত জ্ঞান ভাণ্ডারে সমৃদ্ধ অনুষ্ঠান দিয়ে শ্রোতাদের মনের মনিকোঠায় পরিপূর্ণ মর্যাদায় আসন করে নিচ্ছে- যা অত্যন্ত প্রশংসনীয়।

মানুষের মূল্যবান সম্পদ তার চরিত্র। কথায় আছে চরিত্র হারিয়ে গেলে তা আর ফিরে পাওয়া যায় না। রেডিও তেহরান মানব চরিত্র গঠনে সুনিপুণ কারিগর হয়ে চমৎকার সব অনুষ্ঠান  প্রচার করে যাচ্ছে। কুরআনের আলো, আসমাউল হুসনা, আদর্শ মানুষ গড়ার কৌশল এবং রংধনু আসরে'র মতো শিক্ষণীয় অনুষ্ঠানগুলো যেন অমূল্য রতন। এই নৈতিকতার স্খলন, এই মানবিক অবক্ষয়ের রমরমা সময়ে যা খুব প্রয়োজন।

আমার কাছে যা মনে হয় তা হলো, রেডিও তেহরান মানব চরিত্রের বিকাশের মাধ্যমে পুণ্যবান সমাজ, রাষ্ট্র তথা বিশ্ব গঠনে বিশেষ ভূমিকা রেখে চলেছে তার বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ এবং চমৎকার অনুষ্ঠান প্রচারের মাধ্যমে। এজন্য রেডিও তেহরান সাধুবাদ পাবার যোগ্য। তাছাড়া চিঠি পত্র ও মেইলের জবাবের অনুষ্ঠান সোমবারের প্রিয়জন-এর মাধ্যমে হাজারো শ্রোতার সাথে যে মানবিক বন্ধন তৈরি করে যাচ্ছে, শ্রোতাদের অনুভূতির মেলবন্ধনের স্বপ্নডানায় যে আনন্দের ঢেউ খেলে যাচ্ছে- তা এই গদ্যময় অস্থির সময়ে মহান স্রষ্টার রহমত ও প্রযোজক আশরাফুর রহমান-এর ভালোবাসার চরম নিদর্শন। তাই আমি যুক্ত থাকি রেডিও তেহরান-এর সাথে। পরিশেষে রেডিও তেহরান এর সকল গুণী কলাকুশলীদের ধন্যবাদ জানিয়ে আজ ইতি টানছি।

বিনীত,

হারুন অর রশীদ

সভাপতি, জাগো রেডিও লিসেনার্স ক্লাব।

গ্রাম: পূর্ব নলছিয়া, পো: বিনোদটঙ্গী

থানা: মাদারগঞ্জ, জেলা: জামালপুর-২০১০

পার্সটুডে/আশরাফুর রহমান/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।