‘রেডিও তেহরান শ্রোতাদের মনের খোরাক জোগায়’
https://parstoday.ir/bn/news/letter-i114216-রেডিও_তেহরান_শ্রোতাদের_মনের_খোরাক_জোগায়’
জনাব, লেখার শুরুতে বাংলাদেশের স্বাধীনতার প্রতীক লাল-সবুজের শুভেচ্ছা ও সালাম নেবেন। রেডিও তেহরানের একজন পুরোনো শ্রোতা। আমার শুরুটা হয়েছিল দেশীয় বেতারকেন্দ্র রেডিও বাংলাদেশ শোনার মধ্য দিয়ে। একদিন রেডিও সেটের নব ঘুরাতে ঘুরাতে খুঁজে পাই রেডিও তেহরান কেন্দ্র। সেই থেকে রেডিও তেহরানের প্রেমে পড়ে যাই কিন্তু সঠিক তারিখটি লিখে রাখিনি।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
অক্টোবর ০৮, ২০২২ ০৮:৩৬ Asia/Dhaka
  • ‘রেডিও তেহরান শ্রোতাদের মনের খোরাক জোগায়’

জনাব, লেখার শুরুতে বাংলাদেশের স্বাধীনতার প্রতীক লাল-সবুজের শুভেচ্ছা ও সালাম নেবেন। রেডিও তেহরানের একজন পুরোনো শ্রোতা। আমার শুরুটা হয়েছিল দেশীয় বেতারকেন্দ্র রেডিও বাংলাদেশ শোনার মধ্য দিয়ে। একদিন রেডিও সেটের নব ঘুরাতে ঘুরাতে খুঁজে পাই রেডিও তেহরান কেন্দ্র। সেই থেকে রেডিও তেহরানের প্রেমে পড়ে যাই কিন্তু সঠিক তারিখটি লিখে রাখিনি।

যতটুকু মনে পড়ে ১৯৮০ দশকের মাঝামাঝি সময় থেকে রেডিও তেহরান থেকে বাংলা অনুষ্ঠান শোনা শুরু করি এবং আজও শ্রোতা হিসেবে যুক্ত আছি। 

এই কেন্দ্র থেকে দৈনন্দিন বিশ্বের কোনখানে কী ঘটছে- তার সত্য খবরসহ বিভিন্ন সুন্দর সুন্দর তথ্যবহুল অনুষ্ঠান শুনতে পাই।

পারস্য উপসাগরীয় অঞ্চলের হাজার মাইল সাগর ও স্থল পথ পেরিয়ে রেডিও তেহরান থেকে ইথারে ভেসে আসা অর্থসহ কোরআন পাঠ, বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত, দর্পন, রংধনু আসর, স্বাস্থ্যকথা, কথাবার্তা, প্রিয়জন, সুখের নীড়সহ নিত্য নতুন সত্য ঘটনার বিবরণসহ অন্যান্য অনুষ্ঠান শুনতে ভীষণ ভালো লাগে।

রেডিও তেহরান সত্য তথ্যের ভাণ্ডার, শ্রোতাদের মনের তথ্য খোরাক জোগায়। পৃথিবীতে ইসলামী শাসনে মুসলিম বিভিন্ন মনীষীদের অবদান ও গুরুত্বপূর্ণ ইতিহাস ঐতিহ্য নিয়ে আরো বেশি অনুষ্ঠান প্রচার প্রয়োজন।

কাজী এনামুল হক    

সাধারণ সম্পাদক, টেকনিক্যাল স্কুল ও কলেজ বেতার শ্রোতা ক্লাব    

ভৈরব, কিশোরগঞ্জ। 

পার্সটুডে/আশরাফুর রহমান/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।