শ্রোতাদের মতামত
'রেডিও তেহরান আমার শিক্ষক, পরম বন্ধু'
প্রিয় রেডিও তেহেরান, আসসালামু আলাইকুম। আমি ছোট কাল থেকেই রেডিও তেহরান বাংলা অনুষ্ঠান শুনতাম, এখনও শুনি। আপনাদের সকল অনুষ্ঠান আমার কাছে খুব ভালো লাগে। বিশেষ করে খবর শুনতে আমার খুব ভালো লাগে। কেননা ইসলাম ও ইসলামি বিশ্বের খবরাখবর একমাত্র রেডিও তেহরান থেকেই পাওয়া যায়। তাই আমি নিয়মিত আপনাদের খবর শুনে থাকি।
রেডিও তেহরান আমি নিজে শুনি এবং অন্যকেও শুনতে উৎসাহিত করি। কেননা রেডিও তেহরান সকল মানুষেরই শোনা উচিত। এর বৈচিত্র্যময় অনুষ্ঠান আমাদের জীবনকে সুন্দর করতে সহায়তা করে এবং জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করে। তাছাড়া ইরান মুসলিম বিশ্বের উদীয়মান শক্তি। ভবিষ্যতে বিশ্বকে নেতৃত্ব দেবে দেশটি। তাই ইরান সম্পর্কে জানার জন্যও রেডিও তেহরান শোনা দরকার।
আসলে রেডিও তেহরানের সকল অনুষ্ঠানই শুনি কিন্তু চিঠি লেখার সুযোগ হয়নি। আজ আবারও লিখতে শুরু করলাম। আশাকরি, এখন থেকে শোনার সাথে সাথে নিয়মিত রেডিও তেহরান এর পাশে থাকব, নিয়মিত লিখে যাব।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একটি গণমাধ্যম হচ্ছে রেডিও তেহরান। সাহসিকতার সাথে বিশ্বের বিভিন্ন দেশের সত্যি খবর প্রচার করে থাকে এ বেতার কেন্দ্রটি। রেডিও তেহরানের অনুষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে প্রিয়জন। বিভিন্ন শ্রোতার মতামত আমাকে মুগ্ধ করে।
রেডিও তেহরান আমার শিক্ষক, পরম বন্ধু। রেডিও তেহরান থেকে আমি জীবনে অনেক কিছু শিক্ষা গ্রহণ করেছি, ভবিষ্যতে আরও শিখব এবং বিশ্বকে জানব।
আবুল কালাম
সভাপতি, বইলাব বেতার শ্রোতা সংঘ
গ্রাম+পোঃ-বইলাব
থানাঃ-শিবপুর, জেলাঃ-নরসিংদী।
পার্সটুডে/আশরাফুর রহমান/১২