‘দু’পক্ষের আলাপচারিতায় জমজমাট আড্ডা হয় প্রিয়জন অনুষ্ঠানে’
প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। সোমবার রেডিও তেহরানের শ্রোতাদের অত্যন্ত আনন্দের দিন। এদিন যে রেডিও তেহরানে দারুণ আড্ডা বসে। এ আড্ডার এক প্রান্তে থাকেন আশরাফুর রহমান, আকতার জাহান ও নাসির মাহমুদ। অন্য প্রান্তে থাকেন বাংলাভাষী হাজার হাজার শ্রোতা।
রেডিও তেহরানের অন্যান্য অনুষ্ঠানে আমরা শ্রোতারা শুধু শুনে যাই, কিন্তু প্রিয়জনে চলে দু’পক্ষের আলাপচাতিা। এখানে প্রধানতঃ আমরা শ্রোতারা বলি, আর মাঝেমধ্যে রেডিও তেহরানের উপস্থাপকরাও বলেন। দু’পক্ষের আলাপচারিতায় আড্ডা হয়ে ওঠে জমজমাট।
রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে ১৭/১০/২০২২, সোমবার প্রচারিত অনুষ্ঠানগুলোর মধ্যে চিঠিপত্রের আসর প্রিয়জন অত্যন্ত ভালো লেগেছে। ওইদিনের প্রিয়জনে যাদের চিঠি ছিল তারা হলেন- মোঃ গিয়াস উদ্দিন, শাওন হোসাইন, এস এম নাজিম উদ্দিন, মোঃ শাহাদত হোসেন, হারুন অর রশিদ, মোঃ রাসেল সিকদার, আমিন আল আসাদ (অডিও বার্তা), বিধান চন্দ্র সান্যাল ও নিজামুদ্দিন সেখ।
বিশ্বব্যাপী সুপরিচিত এসব অভিজ্ঞ ও বিজ্ঞ ডিএক্সারদের চিঠি ও মতামত শুনতে খুব ভালো লেগছে। প্রতিটি চিঠির পরতে পরতে ছিল অভিজ্ঞতার মিশেল, আন্তরিকতার ছোঁয়া ও ভালোবসার স্পর্শ। এমন সুন্দর ও প্রাণবন্ত একটি অনুষ্ঠান উপহার দেয়ায় রেডিও তেহরান বাংলা বিভাগের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
ধন্যবাদান্তে,
মোঃ শাহাদত হোসেন
সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ
গুরুদয়াল সরকারি কলেজ
কিশোরগঞ্জ-২৩০০, বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।