'রেডিও তেহরান নবীন-প্রবীণ সকল শ্রোতার মতামতকে গুরুত্ব দেয়'
https://parstoday.ir/bn/news/letter-i116022-'রেডিও_তেহরান_নবীন_প্রবীণ_সকল_শ্রোতার_মতামতকে_গুরুত্ব_দেয়'
পত্রের প্রথমে সকলকে শিশির ভেজা মিষ্টি শুভেচ্ছা জানাই। সোমবার মানে রেডিও তেহরান বাংলা বিভাগের শ্রোতাদের মতামত, সমালোচনা এবং শিক্ষণীয় ও উপকারী বিষয়বস্তু দিয়ে সাজানো অনুষ্ঠান প্রিয়জন। আমরা সবাই এই দিনটির জন্য অপেক্ষা করি কারণ এতে বিভিন্ন অনুষ্ঠানের ওপর আমাদের পাঠানো চিঠির উত্তর পাই।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
নভেম্বর ১৭, ২০২২ ১৫:৫৬ Asia/Dhaka
  • 'রেডিও তেহরান নবীন-প্রবীণ সকল শ্রোতার মতামতকে গুরুত্ব দেয়'

পত্রের প্রথমে সকলকে শিশির ভেজা মিষ্টি শুভেচ্ছা জানাই। সোমবার মানে রেডিও তেহরান বাংলা বিভাগের শ্রোতাদের মতামত, সমালোচনা এবং শিক্ষণীয় ও উপকারী বিষয়বস্তু দিয়ে সাজানো অনুষ্ঠান প্রিয়জন। আমরা সবাই এই দিনটির জন্য অপেক্ষা করি কারণ এতে বিভিন্ন অনুষ্ঠানের ওপর আমাদের পাঠানো চিঠির উত্তর পাই।

রেডিও তেহরান বাংলা বিভাগ নবীন-প্রবীণ সকল শ্রোতার মতামতকে গুরুত্ব দেয় বলে শ্রোতাদের চিঠি পাঠানো বৃদ্ধি পেয়েছে। ১৪ নভেম্বর প্রিয়জনে তাদের মতামত শুনে আমার চিন্তা-চেতনার বিকাশ ঘটছে। রেডিও তেহরান বাংলা বিভাগ সত্যিই সকলের প্রিয় সাথী।  

এর একদিন পর ১৬ নভেম্বর স্বাস্থ্যকথা অনুষ্ঠানে উচ্চ রক্তচাপ নিযে আলোচনাটি খুবই উপযোগী ছিল। প্রতিটি প্রাপ্তবয়স্ক মানুষকে সচেতন হওয়ার নির্দেশনা দিল এই অনুষ্ঠান।

একইদিন কোরআনের আলো অনুষ্ঠান থেকে ইসলাম রীতিনীতি সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। সুন্দর অনুষ্ঠানের আয়োজন করার জন্য রেডিও তেহরান বাংলা বিভাগের কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তরুণ মৈত্র

ইসলামপুর. মুর্শিদাবাদ 

পশ্চিমবঙ্গ, ভারত। 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।