'সকল ধর্মের শ্রোতাদের কাছে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে রেডিও তেহরান'
https://parstoday.ir/bn/news/letter-i116082-'সকল_ধর্মের_শ্রোতাদের_কাছে_জনপ্রিয়তার_শীর্ষে_অবস্থান_করছে_রেডিও_তেহরান'
মহোদয়, প্রথমে জানাই শীতের আমেজমাখা শুভেচ্ছা সকল কলাকুশলীকে। আশা করি সবাই কুশলেই কর্মময় জীবন নিয়ে ব্যস্ত আছেন। আমিও ব্যস্ততার বেড়াজালে আবদ্ধ হয়ে নিষ্পেষিত জীবন যাপন করছি। সময়ের সাথে তালমিলিয়ে আপনাদের সাথে যোগাযোগ রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছি।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
নভেম্বর ১৯, ২০২২ ১১:৪০ Asia/Dhaka
  • 'সকল ধর্মের শ্রোতাদের কাছে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে রেডিও তেহরান'

মহোদয়, প্রথমে জানাই শীতের আমেজমাখা শুভেচ্ছা সকল কলাকুশলীকে। আশা করি সবাই কুশলেই কর্মময় জীবন নিয়ে ব্যস্ত আছেন। আমিও ব্যস্ততার বেড়াজালে আবদ্ধ হয়ে নিষ্পেষিত জীবন যাপন করছি। সময়ের সাথে তালমিলিয়ে আপনাদের সাথে যোগাযোগ রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছি।

অনুষ্ঠানের অডিও রেকর্ড প্রতিদিনই পাঠাচ্ছি রিসিপশন রিপোর্ট-এর সাথে। তবে অন্যদের তুলনায় ই-কিউএসএল কার্ড মান কম পাচ্ছি। ১১৮৫০ কিলোহার্টজ-এ অনুষ্ঠান মোটামুটি ভালো শোনা যাচ্ছে। তবে পুরো এক ঘণ্টার অনুষ্ঠানের মাঝেমধ্যে রিসিপশনমান তুলনামূলকভাবে অনেক খারাপ থাকে। এ ব্যাপারে কারিগরি বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি। গত কিছুদিন যাবত ফেসবুক এ অনুষ্ঠান প্রচারিত হয়নি বলে অনুষ্ঠান শেয়ার করতে পারিনি। আবার ফেসবুক সচল হয়েছে। নিয়মিত অনুষ্ঠানের লিংক শেয়ার করছি। ফেবুকের সাউন্ড বেশ জোরালো। ইদানীং বেশ কয়েকটি ক্লাব শ্রোতা সংখ্যা বৃদ্ধিতে ব্যাপক পদক্ষেপ নিচ্ছে। তাদেরকে আমাদের ক্লাবের পক্ষ থেকে সাধুবাদ জানাই।

রেডিও তেহরান বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদের জন্য সারা বিশ্বে সমাদৃত। সত্য ও ন্যয়ের প্রতীক হিসেবে এই বেতার কেন্দ্রটি সকল ধর্মের শ্রোতাদের কাছে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। আশরাফুর রহমান ভাইয়ের রংধনু অনুষ্ঠানটি শ্রোতাদের বিচারে সর্বশ্রেষ্ঠ। বাচ্চাদের অংশগ্রহণ অনুষ্ঠানের মানকে পরিপূর্ণ করছে।

'জ্ঞান-বিজ্ঞানে ইরানের অবদান' শীর্ষক ধারাবাহিক আলোচনা অত্যন্ত জ্ঞানবর্ধক অনুষ্ঠান। ইরানের বিজ্ঞানী জ্ঞানী-গুণী মনীষীদের নিয়ে অনুষ্ঠান শুনে সত্যি সত্যিই মুগ্ধ হচ্ছি।

প্রিয়জনে নতুন নতুন শ্রোতাদের চিঠির উত্তর দিয়ে সমতা রক্ষা করা হচ্ছে বলে সব শ্রোতাদের মধ্যেই একটা সেতুবন্ধন রচিত হচ্ছে। 'সুখের নীড়' অনুষ্ঠানটিও শ্রোতাদের মনকে যথেষ্ট নাড়া দিতে সক্ষম হয়েছে। জীবন গড়ার অনেক তথ্য উপাত্ত আমরা এই অনুষ্ঠানের নির্যাস থেকে পেয়ে যাচ্ছি। ফলে শ্রোতা সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মনিটরদের ভূমিকাও প্রশংসাব্যঞ্জক। আর এফএম না চালু করে শর্টওয়েব-এর রিসিপশন মান আরও একটু ভালো করলে সব এলাকা শ্রোতারা উপকৃত হবে।

আজ আর নয়। আপনাদের সবার মঙ্গল কামনা করে আজকের মত এখানেই শেষ করছি।

 

নজরুল ইসলাম

সভাপতি, বন্ধন অ্যান্ড লাকী শ্রোতাসংঘ

মহেশপুর ৭৩৪০, ঝিনাইদহ

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।