শ্রোতাদের মতামত
❝বস্তুনিষ্ঠ সংবাদের হাব হয়ে উঠেছে রেডিও তেহরান❞
আসসালামু আলাইকুম। শীতের সকালে কুয়াশা ভেজা ভোরের শুভেচ্ছা। আন্তর্জাতিক প্রচার মাধ্যম হিসেবে রেডিও তেহরান তার অবস্থান সুদৃঢ় করেছে তার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও প্রচারের জন্যে। সেজন্য রেডিও তেহরানের ব্যাপক প্রসার ঘটেছে।
বাংলা ভাষায় প্রচারিত আন্তর্জাতিক বেতার হিসেবে রেডিও তেহরান বর্তমানে অনন্য উচ্চতায় অবস্থান করছে। উল্লেখ্য যে, রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনে প্রচারিত অনুষ্ঠানমালা দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ঘটে যাওয়া বস্তুনিষ্ঠ সংবাদ প্রাপ্তিতে আমাকে সহায়তা করছে।
বাংলাদেশের অনেক সংবাদ মাধ্যমে পার্সটুডেকে উদ্ধৃত করে সংবাদ পরিবেশন তারই উদাহরণ।
রেডিও তেহরানের এসব অনুষ্ঠান শুনে ও ওয়েবসাইটে পড়ে নিজেকে সমৃদ্ধ করে চলছি। বিশ্বের সকল স্থানের ও সবরকমের খবর প্রাপ্তিতে নির্ভরযোগ্য মাধ্যম হয়ে উঠেছে রেডিও তেহরান। বিশ্ব সংবাদ, বিশ্ব রাজনীতি, খেলাধুলা, সংবাদ বিশ্লেষণ, বিনোদনসহ সকল ধরনের অনুষ্ঠান শুনতে পাচ্ছি।
গত ০৬ নভেম্বর, রোববারে প্রচারিত বিশ্ব সংবাদ, সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত, আসমাউল হুসনা, সুখের নীড় সবগুলো পরিবেশনাই ছিল ভাল লাগার।
দৃষ্টিপাতে 'নব্য নাৎসিবাদ' বিষয়ে পর্যালোচনা ছিল অত্যন্ত জ্ঞানগর্ভ।
দৃষ্টিপাত আমার একটি প্রিয় অনুষ্ঠান। সাম্প্রতিক সময়ে জার্মান নব্য নাৎসিবাদের উত্থান ও পশ্চিম দেশগুলোর কূটকৌশল ও তাদের পৃষ্ঠপোষকতার বিস্তারিত জানলাম। রেডিও তেহরানকে ধন্যবাদ এমন প্রতিবেদনের জন্য।
সবশেষে, ইসলামি প্রজাতন্ত্র ইরান ও রেডিও তেহরানের সফলত কামনা করছি। সেইসাথে নিয়মিত অনুষ্ঠান শোনার ও চিঠি লেখার প্রত্যয় ব্যক্ত করছি।
শুভেচ্ছান্তে,
আতিকুল ইসলাম
যুগ্ম সাধারণ সম্পাদক,আই আর আই বি ফ্যান ক্লাব কিশোরগঞ্জ
সভাপতি,
নরসুন্দা বেতার শ্রোতা পরিবার
গ্রামঃ ভূবিরচর, ডাকঘরঃ জাতীয় চিনিকল
উপজেলাঃ কিশোরগঞ্জ সদর, জেলাঃ কিশোরগঞ্জ।
পার্সটুডে/আশরাফুর রহমান/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।