শ্রোতাদের মতামত
রেডিও তেহরানের পরিবার ও শিশুবিষয়ক অনুষ্ঠানগুলো সম্পর্কে মতামত
প্রিয় রেডিও তেহরান বাংলা সকল উপস্থাপক উপস্থাপিকা এবং শ্রোতাবন্ধুদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গত ৪ ডিসেম্বর তারিখে 'নারী: মানব ফুল' ধারাবাহিকের তৃতীয় পর্বে প্রাচীন গ্রিক নারীদের জীবনের অনেক অজানা কথা পারলাম।
এতে বলা হলো- প্রাচীন গ্রিক নারীদের জীবনে বাক-স্বাধীনতা ছিল না। নারীদের নিজস্ব কোনো অধিকার ছিল না। তাদেরকে কৃষিকাজ, বাচ্চা লালনপালনসহ অন্যান্য কাজে ব্যবহার করা হতো। প্রাচীন গ্রীস নারীদের জীবনে ছিল দুঃখ কষ্টে ভরা।
একইদিন ইসলাম ও ইরানি পরিবারবিষয়ক ধারাবাহিক 'সুখের নীড়' অনুষ্ঠানের ৩৮তম পর্ব থেকে জানতে পারলাম স্বামী ও স্ত্রী কোনো পরিকল্পনা করার পূর্বে দু'জনে আলোচনা দরকার। আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিশুদের সঠিক শিক্ষা দেওয়া দরকার। শিশুকে সঠিক পথে পরিচালিত করতে হবে, পরিবারকে সঠিক পরিকল্পনায় পরিচালনা করতে হবে এবং পরিবারের সকল সদস্যদের সমান অধিকার নিশ্চিত করতে হবে। তবেই পরিবার পরিপূর্ণতা লাভ করবে। পরিবারের যিনি প্রধান- তিনি পরিবারের সকল সদস্যদের যেমন শাসন করবেন তেমনি ভালোও বাসবেন। তবেই একটি সুন্দর পরিবার পাওয়া যাবে।
গতকাল (৮/১২/২২) প্রচারিত রংধনু আসরটি রংধনুর সাত রঙ-এর মত জীবনকে রাঙিয়ে দিয়ে গেল। এসএসসি পরীক্ষায় উত্ত্বীর্ণ চার বন্ধুর মনের কথা শুনলাম। খুব ভালো ও শিক্ষণীয় ছিল অনুষ্ঠানটি। তাদের জন্য অনেক দোয়া করি আল্লাহতায়ালা যেন ওদের মনের আশা পূরণ করেন। রেডিও তেহরান বাংলাকে অনেক অনেক ধন্যবাদ এই রকম একটি অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য।
আলমিন সেখ (হিরামন)
গ্রাম: গোংড়া, পোস্ট: রানাবন্ধ
থানা: চাপড়া, জেলা: নদীয়া, পশ্চিমবঙ্গ, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/৯