শ্রোতাদের মতামত
'রংধনু আসরে অলসতা নিয়ে বিশেষ অনুষ্ঠানটি খুব মজার ও শিক্ষণীয় ছিল'
প্রিয় মহোদয়, প্রথমে আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। রেডিও তেহরানের অনুষ্ঠান প্রতিদিনই শুনি। প্রতিটি পরিবেশনা এত শিক্ষণীয় এবং মনোমুগ্ধকর যে এর কোনো তুলনা হয় না। কোনটা ছেড়ে কোনটার মতামত জানিয়ে মেল বা চিঠি লিখব ভেবে পাই না।
বিশ্বসংবাদ, রংধনু আসর, কুরআনের আলো, সুন্দর জীবন, সুখের নীড়, নারী: মানব ফুল, ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস, গল্প ও প্রবাদের গল্প, স্বাস্থ্য কথা, প্রিয়জন- কোনোটি অন্যটির চেয়ে কম নয়।
১৫ ডিসেম্বর রংধনু আসরে 'অলসতা' নিয়ে তিনটি সুন্দর প্রচলিত গল্প পরিবেশিত হয় যা খুব মজার ও শিক্ষণীয় ছিল।
অলস ব্যক্তিরা নিজেদের কাজ সবসময় আগামী দিনের জন্য রেখে দেয়। কিন্তু আগামী দিন আর আসে না। অলসতা মানে পিছিয়ে পড়া। রংধনু আসরে এদিনের পরিবেশনা খুবই শিক্ষণী ছিল।
তারপর অলসতা দূর করার জন্য কয়েকটি উপায় সম্পর্কে আলোকপাত করা হয় যা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ লেগেছে। সবশেষে শিশু শিল্পীর কণ্ঠে গানটি 'জানতে কি চাও বিশ্বটাকে' এটিও খুব শিক্ষণীয় লেগেছে।
এই সুন্দর শিক্ষণীয় অনুষ্ঠানগুলো পরিবারের সবাইকে নিয়ে শুনি। এদিনের রংধনু আসর আমার পরিবারের সবাইকে খুবই মনোগ্রোহী লেগেছে এবং দারুণ উপভোগ করেছি।
রেডিও তেহরানের গুণমুগ্ধা
মনীষা রায়
মেখলিগঞ্জ, কোচবিহার,
পশ্চিমবঙ্গ, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/২৬