রেডিও তেহরান হৃদয়ের গহীনে প্রবেশ করেছে
https://parstoday.ir/bn/news/letter-i125584-রেডিও_তেহরান_হৃদয়ের_গহীনে_প্রবেশ_করেছে
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লেখার সুচনায় রেডিও তেহরান বাংলা বিভাগের সকলের প্রতি রইল ফুটন্ত গোলাপের শুভেচ্ছো। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৫, ২০২৩ ১৭:০৫ Asia/Dhaka
  •  রেডিও তেহরান হৃদয়ের গহীনে প্রবেশ করেছে

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লেখার সুচনায় রেডিও তেহরান বাংলা বিভাগের সকলের প্রতি রইল ফুটন্ত গোলাপের শুভেচ্ছো। 


وَ مَنۡ اَحۡسَنُ  قَوۡلًا  مِّمَّنۡ دَعَاۤ  اِلَی اللّٰہِ  وَ عَمِلَ  صَالِحًا وَّ قَالَ  اِنَّنِیۡ مِنَ الۡمُسۡلِمِیۡنَ
ওয়া মান আহছানু কাওলাম মিম্মান দা‘আ ইলাল্লা-হি ওয়া‘আমিলা সা-লিহাওঁ ওয়াকা-লা ইন্নানী মিনাল মুছলিমীন।
অর্থঃ তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে সৎ আমল করে এবং বলে আমি মুসলমানদের মধ্যে একজন।

মহান আল্লাহ তায়ালার হুকুমের বাস্তবায়নের আরেক নাম রেডিও তেহরান। রেডিও তেহরান আল্লাহর কথা বলে, কুরআনের কথা বলে, রাসূলের কথা বলে। রেডিও তেহরান দ্বীনের পথে চলার কথা বলে, দ্বীন প্রতিষ্ঠার কথা বলে। রেডিও তেহরান মানব জাতির ইহকালীন শান্তি ও পরকালের মুক্তির পথের কথা বলে। রেডিও তেহরান মানুষকে হারাম থেকে বেঁচে থাকার কথা বলে, হালাল উপার্জনের কথা বলে। 

রেডিও তেহরান সংঘাত থেকে মুক্ত থাকার কথা বলে, শান্তি প্রতিষ্ঠার কথা বলে। রেডিও তেহরান মানবজাতির স্বাস্থ্যের কথা বলে, সুস্থ থাকার কথা বলে। এসব উত্তম কথার চেয়ে আর কোন কথা উত্তম হতে পারে? এসব উত্তম বাণী প্রচার করায় রেডিও তেহরান আমাদের হৃদয়ের গহীনে জায়গা করে নিয়েছে। 
আমাদের প্রত্যাশা- রেডিও তেহরান দীপ্ততার সাথে এভাবেই চালিয়ে যাবে তার প্রচারণা। কোনো ধরণের ভয়ভীতি যেন গ্রাস করে এসব প্রচারণা থেকে বিরত রাখতে না পারে রেডিও তেহরানকে। এ ব্যাপারে রেডিও তেহরান কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

রেডিও তেহরানের গত ১২/০৭/২০২৩ ইং বুধবারের পুরো আসর ছিল জাঁকজমকপূর্ণ। জনাব রেজওয়ান হোসেন ভাইয়ের সঞ্চালনায়- অর্থসহ তেলাওয়াত, বিশ্বসংবাদ, কথাবার্তা, স্বাস্থ্যকথা, কোরআনের আলো ও সংক্ষিপ্ত সংবাদ ছিল এই দিনের সূচিতে। 
তবে স্বাস্থ্যকথা পর্বে ডা. শাহনাজ কাজীর মুখে স্তন ক্যান্সার নিয়ে বিস্তারিত আলোকপাত ভীষণ ভালো লেগেছে। আগামীতে লিভার ক্যান্সার বা লিভার সিরোসিস নিয়ে কোনো এক ডাক্তারের আলোচনা শুনতে চাই।  

মাআসসালাম,
মোঃ আজিনুর রহমান (লিমন)
সহ-সভাপতি, আইআরআইবি ফ্যান ক্লাব রংপুর বিভাগ,
গ্রাম: মিয়া পাড়া,
ডাকঘর: চাপানী হাট,
উপজেলা :ডিমলা,
জেলাঃ নীলফামারী।

 

পার্সটুডে/বাবুল আখতার/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।