'ইসলামী বিশ্বকে সঠিকভাবে জানার জন্য রেডিও তেহরানের বিকল্প নেই'
https://parstoday.ir/bn/news/letter-i126242-'ইসলামী_বিশ্বকে_সঠিকভাবে_জানার_জন্য_রেডিও_তেহরানের_বিকল্প_নেই'
আসসালামু আলাইকুম। রেডিও তেহরানের বাংলা বিভাগের সকল শ্রোতাবন্ধুকে প্রীতিময় শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আশা করি সকলে সুস্থ ও নিরাপদে আছেন। 
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুলাই ৩১, ২০২৩ ১৩:৫৯ Asia/Dhaka
  • 'ইসলামী বিশ্বকে সঠিকভাবে জানার জন্য রেডিও তেহরানের বিকল্প নেই'

আসসালামু আলাইকুম। রেডিও তেহরানের বাংলা বিভাগের সকল শ্রোতাবন্ধুকে প্রীতিময় শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আশা করি সকলে সুস্থ ও নিরাপদে আছেন। 

গত ২৯/০৭/২০২৩ ইং তারিখে প্রচারিত রেডিও তেহরানের অনুষ্ঠানগুলো ছিল - অর্থসহ কুরআন তেলাওয়াত ও অনুষ্ঠান সূচি, বিশ্ব সংবাদ ও দৃষ্টিপাত, ইমাম সাজ্জাদ (আ.)-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, কথাবার্তা এবং  ইরাক ও ইরান যুদ্ধের ইতিহাস।

ওইদিনের প্রতিটি অনুষ্ঠানেই ছিল হৃদয়গ্রাহী তবে ইমাম সাজ্জাদ (আ.)-এর  মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানটি ছিল ইসলামের ইতিহাসের এক বেদনাদায়ক  ও করুণ কাহিনী। এই অনুষ্ঠানটি থেকে জানতে পারি যে,  বিশ্বনবীর আহলে বাইতের সদস্য মহান ইমাম জাইনুল আবেদীন দীর্ঘ সময় ধরে নামাজ ও সিজদায় রত থাকতেন বলে তিনি সাজ্জাদ নামেও পরিচিত ছিলেন। ইমাম সাজ্জাদ কারবালার ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন। দশই মহরমের সেই ভয়াবহ ঘটনার দিনে মারাত্মক অসুস্থ থাকায় তিনি জিহাদে যোগ দিতে পারেন নি। ইয়াজিদের সেনারা তাকে হত্যা করতে গিয়েও তাঁর ফুফু জাইনাব (সা.)'র প্রতিরোধের মুখে এই মহান ইমামকে জীবিত রাখতে বাধ্য হয়। পরবর্তীকালেও আল্লাহর ইচ্ছায় তিনি অলৌকিকভাবে বেঁচে যান। আসলে মহান আল্লাহই এভাবে তাঁকে মুসলিম উম্মাহর নেতৃত্ব দেয়াসহ কারবালার কালজয়ী বিপ্লবের পরবর্তী অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করা এবং এই বিপ্লবের প্রকৃত বাণী মুসলমানদের কাছে পৌঁছে দেয়ার জন্যে জীবিত রেখেছিলেন।

ইমাম হুসাইন (আ.)'র পর নতুন ইমাম হিসেবে তিনি কুফা ও দামেস্কে জালিম শাসকদের দরবারে বীরত্বপূর্ণ ভাষণ দিয়ে তাদের আতঙ্কিত করে তোলেন। ফলে গণ-বিদ্রোহের ভয়ে আতঙ্কিত জালিম ইয়াজিদ কারবালা থেকে বন্দী করে আনা নবী-পরিবার ও ইমামের সঙ্গীদেরকে মুক্তি দিতে এবং তাঁদেরকে সসম্মানে মদীনায় পাঠিয়ে দিতে বাধ্য হয়। সমস্ত পৃথিবীর মুসলিম জাতি তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে।

রেডিও তেহরানের আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানটি থেকে ইসলামের ইতিহাসের এই মহামানব সমন্ধে অনেক অজানা তথ্য জানতে পারলাম। অসংখ্য ধন্যবাদ জানাই রেডিও তেহরানের কর্তৃপক্ষকে হযরত ইমাম সাজ্জাদ (আ.)-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানটি প্রচার করার জন্য। ইসলামী বিশ্বকে সঠিকভাবে জানার জন্য রেডিও তেহরানের বিকল্প কোনো বেতার কেন্দ্র নেই তাই রেডিও তেহরান আমার নিত্য দিনের সঙ্গী।

                                                                                                                          

সহিদুল ইসলাম

গ্রাম: গাদোপোতা, থানা: শীতলকুচি,

জেলা: কোচবিহার, পশ্চিমবঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৩১