বাংলাদেশের বেতার শ্রোতাদের চড়ুইভাতিতে রেডিও তেহরানের অংশগ্রহণ
https://parstoday.ir/bn/news/letter-i76224-বাংলাদেশের_বেতার_শ্রোতাদের_চড়ুইভাতিতে_রেডিও_তেহরানের_অংশগ্রহণ
‘বেতার শ্রোতা বন্ধন। যেন এক অদৃশ্য মায়ার বাঁধনে বাঁধা প্রতিটি প্রাণ’ এই প্রতিপাদ্য নিয়ে রাজধানী ঢাকার অদূরে সাভার ভাকুর্তার টিজিএস স্কুল মাঠে ২য় বারের মত অনুষ্ঠিত হয়ে গেল চড়ুইভাতির আয়োজন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ডিসেম্বর ২৭, ২০১৯ ০৩:১৫ Asia/Dhaka
  • বাছাই করা শ্রোতাদের মাঝে সনদ বিতরণ করছেন মনিটর ফিরোজ আলম
    বাছাই করা শ্রোতাদের মাঝে সনদ বিতরণ করছেন মনিটর ফিরোজ আলম

‘বেতার শ্রোতা বন্ধন। যেন এক অদৃশ্য মায়ার বাঁধনে বাঁধা প্রতিটি প্রাণ’ এই প্রতিপাদ্য নিয়ে রাজধানী ঢাকার অদূরে সাভার ভাকুর্তার টিজিএস স্কুল মাঠে ২য় বারের মত অনুষ্ঠিত হয়ে গেল চড়ুইভাতির আয়োজন।

বুধবার ২৫ শে ডিসেম্বর শীতের কুয়াশা ভেঁজা সকাল থেকে সারাদেশের বেতার শ্রোতাবৃন্দ চড়ুইভাতিতে আসতে থাকেন। চড়ুইভাতিতে এবারের আকর্ষণীয় দিক ছিল ৩৫ রকমের ভর্তা ও পাঁচ প্রকারের সবজি।

Image Caption

বাংলাদেশ বেতারের উপ মহাপরিচালক সালাহউদ্দিন আহমদ  ও আঞ্চলিক পরিচালক সায়্যিদ মোস্তফা কামালসহ ২৫ বেতার কর্মকর্তা ও উপস্থাপক/উপস্থাপিকার উপস্থিতি চড়ুইভাতিকে প্রাণবন্ত করেছে। অনুষ্ঠানে আকর্ষণীয় লটারীর মাধ্যমে ৪০ জন শ্রোতাকে পুরষ্কৃত করা হয়।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ বেতারের জনপ্রিয় কণ্ঠশিল্পী নিশি কাউছার, আবু বক্কর সিদ্দিক ও সুমি দে এর গান শ্রোতাদের মুগ্ধ করে।

চড়ুইভাতিতে এবারের আকর্ষণীয় দিক ছিল ৩৫ রকমের ভর্তা ও পাঁচ প্রকারের সবজি

চড়ুইভাতিতে রেডিও তেহরানের পক্ষ থেকে অংশগ্রহণ করেন মনিটর ফিরোজ আলম। তিনি সমবেত শ্রোতাদের মাঝে কিউএসএল কার্ড, ব্রুশিয়ার, অনুষ্ঠানসূচি ও বাছাইকৃত শ্রোতাদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

এসময় শ্রোতারা রেডিও তেহরানের বস্তুনিষ্ঠ সংবাদের প্রশংসা করেন। পাশাপাশি তারা শ্রবণমান উন্নতকরণ এবং কুইজ প্রতিযোগিতা চালুর পরামর্শ দেন।

চড়ুইভাতিতে অংশগ্রহণ করেন বাংলাদেশ বেতারের উপ মহাপরিচালক সালাহউদ্দিন আহমদ (সাদা টুপি মাথায়)  

চড়ুভাতির উদ্যোক্তা বেতার তারকা শ্রোতা শাহাদাত মেম্বার ও সিরাজ উদ্দিন মাষ্টার সুন্দরভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করতে পেরে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া জ্ঞাপন করেন।# সৌজন্যে: ফিরোজ আলম ও আজকের টাঙ্গাইল।

পার্সটুডে/এমএমআই/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।