"২০২১ সালে রেডিও তেহরানের 'বার্ষিক শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার' আমার লক্ষ্য"
সবারই পথ চলার এক উদ্দেশ্য থাকে, স্থির থাকে লক্ষ্য। সে পৌঁছাতে চাই গন্তব্যে। জীবনের পথ চলা ও ঠিক তেমনি। কঠিন বাস্তব মানুষের জীবন প্রতিনিয়ত জর্জরিত। দুঃখ ও বেদনার প্রবল অভিঘাতে জীবন হয় ভারাক্রান্ত। তবুও আমরা আশায় স্বপ্ন দেখি। ঝাঁপ দিয়ে পড়ি সেই স্বপ্ন পূরণে।
ক্রমশ স্বপ্ন হয়ে পড়ে জীবনের লক্ষ্য। লক্ষ্য ছাড়া জীবন অর্থহীন, উদ্দেশ্য ছাড়া পথ চলা নিরর্থক। স্বপ্ন যদি মধুর এমন হোক মিছে সে কল্পনা। কিন্তু কল্পনাই হয়ে উঠতে পারে জীবনের পথ চলা, জীবনের লক্ষ্য।
জাগতিক কোনো কিছুই উদ্দেশ্যহীন নয়। তাই জীবনের উদ্দেশ্য পূরণে একটি লক্ষ্যকে সামনে রেখে জীবন যুদ্ধে এগিয়ে চলায় বাঞ্ছনীয়। প্রত্যেকটি খেলায় খেলোয়াড়রা একটি অভিমুখের দিকে ধাবিত হয়, চরম পরিণতির উদ্দেশ্যে। লক্ষ্য তাদের স্থির, তাই সবাই মিলে পৌঁছে যেতে চায় সেই লক্ষ্যে। জীবনের একটাই লক্ষ্য নির্ধারণের গুরুত্ব অপরিসীম। জীবনের লক্ষ্য স্থির করে নিয়ে সঠিক পন্থায় এগিয়ে চলতে হয় সেই লক্ষ্যে। অবশ্যই লক্ষ্যের মধ্যে থাকতে হবে বাস্তবতার ছোঁয়া।
কোনো অবাস্তব কল্পনা আমার জীবনের লক্ষ্য নয়। সীমার মধ্যে অসীম কেউ ধরতে চাইনি। আমার ক্ষমতার মধ্যে ধরতে চেয়েছি আমার জীবনকে। তাই আমার ব্রত ২০২১ সালের রেডিও তেহরানের বাৎসরিক শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচিত হওয়া যা আমার পরিবেশ পরিস্থিতির অনুকূলে।
অবাস্তব পরিকল্পনায় আমার সায় নেই। তাই বাৎসরিক শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচিত হওয়ার লক্ষে আমি কতগুলো পরিকল্পনা নিয়েছি। রেডিও তেহরানের সঙ্গে থাকা আমার প্রাথমিক কর্তব্য। যেটুকু আত্মনিয়োগ করা প্রয়োজন আমি তা পালন করছি অতি যত্ন সহকারে।
আমি বাস্তববাদী ও আশাবাদী। কঠোর আত্মনিয়োগের আমি আমার স্বপ্নকে সফল করে তুলব, পৌঁছাব স্থির লক্ষ্যে। জানি, আমার পথ সহজ নয় মোটেই। তবুও আমি দৃঢ় প্রতিজ্ঞ আমার স্বপ্নকে সফল করতে। আমার চিত্তে বিশ্বকবির সেই বাণী-
নিশিদিন ভরসা রাখিস হতেই হবে,
ওরে মন হবেই হবে।
যদি পণ করে থাকিস সে পণ তোমার রবেই রবে।
ওরে মন হবেই হবে।
ধন্যবাদান্তে
বিধান চন্দ্র সান্যাল
ঢাকা কলোনী, বালুরঘাট
দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।