‘রেডিও তেহরান বিশ্বকে উপহার দিয়েছে আলোকবর্তিকাময় সোনালী ভোর’
https://parstoday.ir/bn/news/letter-i91948-রেডিও_তেহরান_বিশ্বকে_উপহার_দিয়েছে_আলোকবর্তিকাময়_সোনালী_ভোর’
রেডিও তেহরানের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ' আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের লেখাগুলো আজ থেকে পার্সটুডে ডটকমে প্রকাশ শুরু হলো। বিজয়ী ১২ জনের পাশাপাশি মানসম্মত সবার লেখা ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে।  
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মে ২১, ২০২১ ০৯:৩৭ Asia/Dhaka
  • ‘রেডিও তেহরান বিশ্বকে উপহার দিয়েছে আলোকবর্তিকাময় সোনালী ভোর’

রেডিও তেহরানের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ' আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের লেখাগুলো আজ থেকে পার্সটুডে ডটকমে প্রকাশ শুরু হলো। বিজয়ী ১২ জনের পাশাপাশি মানসম্মত সবার লেখা ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে।  

সভ্যতার ক্রম বিকাশের ধারায় নতুন পালক নিয়ে বিশ্বকে আলোকিত করতে, সমগ্র মুসলিম বিশ্বসহ মানবজাতির সঠিক পথ প্রদর্শকের কাণ্ডারি হয়ে ১৯৮২ সালের ১৭ এপ্রিল যাত্রা শুরু করে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠান- রেডিও তেহরান। পারস্য উপসাগরের বুকে স্বচ্ছ জলরাশির উর্মি দোলায় সত্য ও বস্তুনিষ্ঠ বিশ্বসংবাদসহ সারা বিশ্বের মজলুম, শোষিত, নির্যাতিত মানুষের দর্পন হিসেবে আবির্ভাব ঘটে এক শক্তিধর সততার বিমূর্ত প্রতীক গণমাধ্যমের। জন্ম হয় রেডিও তেহরানের।

সময়ের পরিক্রমায় নানা প্রতিকূলতাকে জয় করে সময়োপযোগী হয়ে আজ তার ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী। সুদীর্ঘ এই পথচলায় সারা বিশ্বের কোটি কোটি শ্রোতাকে তথ্য দিয়ে, সুস্থ বিনোদন দিয়ে, গুরুত্বপূর্ণ সকল প্রকার সত্য সংবাদ দিয়ে মাতিয়ে রেখেছে। বিদীর্ণ, নিরাশার বালুচরে ডুবে যাওয়া প্রাণে নব উদ্যোমে নব আশার সঞ্চার করে, নতুন করে হাল ধরতে শিখিয়েছে রেডিও তেহরান। অস্থিতিশীল, কুপ্রথা, কুসংস্কৃতিময় অনাচারের বিরুদ্ধে বিশ্বকে উপহার দিয়েছে আলোকবর্তিকাময় সোনালী ভোর।

নানা অপঘাতে বিপর্যস্ত সমাজকে সুস্থ ও সুন্দর চিন্তাধারায় আদর্শ জীবন গঠন করতে সমৃদ্ধ অনুষ্ঠানের মাধ্যমে কুরআনের দিকনির্দেশনায়, সমাজকে প্রগতিশীল হয়ে; ওঠতে রেডিও তেহরান অনস্বীকার্য ভুমিকা পালন করেছে। শুধু কী তাই? সারা বিশ্বের লাখো শ্রোতা, ডিএক্সার বন্ধুদের সাথে অনুষ্ঠান বিষয়ক পরামর্শ, প্রস্তাবনা বিষয়ক সভা, সেমিনার ও কুইজ বিষয়ক অনুষ্ঠানের মাধ্যমে শর্টওয়েভপ্রেমী শ্রোতাদের সাথে সার্বক্ষণীক আত্মিক যোগাযোগের যে সেতুবন্ধন ও হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে ওঠেছে তা অমলিন, অমর ও প্রাগৈতিহাসিক।

সেতুবন্ধনের এই আলোর মিছিলে রেডিও তেহরানের সিনিয়র ব্রডকাস্টার জনাব আশরাফুর রহমান-এর নামটি শ্রোতাদের মানসপটে চির ভাস্বর হয়ে রয়েছে। মানবিক মুল্যবোধের চরম অবক্ষয়ের এই অস্থিতিশীল বিশ্বে গণমাধ্যম হিসেবে রেডিও তেহরান যেন আজও সুড়ঙ্গের অন্ধকার গহ্বরে শেষ আলোক রশ্মি হয়ে প্রজ্জ্বলিত! মানুষ সততার সাথে নতুন করে বাঁচার প্রত্যয়ে লড়াই করার যে মানসিকতায় আজ জয় করে চলেছে সবকিছু তার কৃতিত্বে গণমাধ্যম হিসেবে রেডিও তেহরান প্রশংসার দাবী রাখে।

সুদীর্ঘ এই যাত্রায় রেডিও তেহরান-এর যে সকল কলাকুশলী তাদের মেধা, শ্রম আর ফলপ্রসু দক্ষতা দিয়ে আজও লড়াই করে যাচ্ছে শর্টওয়েভ প্রচার তরঙ্গ সহ প্রযুক্তিময় প্রচারে তাদের প্রতি ৩৯তম গৌরবময় প্রতিষ্ঠা বার্ষিকীতে আমার বিনম্র শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও প্রীতিময় শুভেচ্ছা।

 

হারুন অর রশীদ

সভাপতি, জাগো রেডিও লিসেনার্স ক্লাব

গ্রামঃ পূর্ব নলছিয়া, পোঃ বিনোদটঙ্গী

থানাঃ মাদারগঞ্জ, জেলাঃ জামালপুর-২০১০

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।