যেসব কারণে রেডিও তেহরানের ভূমিকা প্রশংসনীয়
রেডিও তেহরান থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান নিয়মিত শুনছি। সেই সাথে আপনাদের ওয়েব সাইটও নিয়মিত দেখে থাকি। দেখে থাকি আপনাদের পেইজ ও গ্রুপের সকল পোস্ট।
বর্তমানে সংযোজিত হয়েছে ইউটিউব চ্যানেল। ইউটিউবে থাকছে নানান ধরনের ভিডিও। অনুষ্ঠানও সরাসরি প্রচারিত হচ্ছে। মাঝে মধ্যে কিছু বিঘ্নতা এলেও আমরা সব মাধ্যমেই আমাদের প্রিয় রেডিও তেহরানকে পাচ্ছি। এটা আমাদের জন্য বিরাট পাওয়া। আপনাদের এই নিরলস প্রচেষ্টাকে মন ভরে কৃতজ্ঞতা জানাই।
নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে রেডিও তেহরান যেভাবে বিরতিহীনভাবে নিউজ প্রচার করছে সেভাবে সাধারণত পশ্চিমা মিডিয়া থেকে জানা সম্ভব না। এজন্য রেডিও তেহরানকে জানাই আন্তরিক ধন্যবাদ। কিছু পশ্চিমা মিডিয়া তাদের পরিচালিত বিভিন্ন মাধ্যমে সবসময় জঙ্গিদের প্রমোট করে চলেছে।
সঠিক সংবাদ প্রচার, ইসলাম ধর্মকে সঠিকভাবে তুলে ধরা এবং বিশ্বব্যাপী ইসলামবিরোধী অপশক্তির বিরুদ্ধে মুসলমানদের ঐক্যবদ্ধ করতে রেডিও তেহরানের ভূমিকা প্রশংসনীয়। মুসলমানদের এটা ভুললে চলবে না যে, যুগে যুগে ইহুদী-নাসারাসহ ইসলামের প্রকাশ্য শত্রুরা বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানদের দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে ফায়দা লুটে চলেছে।
আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সম্পর্ক ছাড়া বর্তমান বিশ্বে টিকে থাকা সম্ভব নয়। মুসলমানদের টিকে থাকতে হলে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক বিজ্ঞানের সাথেও পাল্লা দিয়ে চলতে হবে। ইরান আমাদের কাছে তার প্রকৃষ্ঠ উদাহরণ। ইরান এ কাজটি সফলতার সাথে করে যাচ্ছে। ইরান এবং রেডিও তেহরানের উত্তরোত্তর সাফল্য কামনা করি। খোদা হাফেজ।
হাফিজুর রহমান
ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাব
গ্রাম ও পোস্ট: চুপী, জেলা: বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/১১