রেডিও তেহরানের সাম্প্রতিক কিছু পদক্ষেপ সম্পর্কে মতামত
https://parstoday.ir/bn/news/letter-i93250-রেডিও_তেহরানের_সাম্প্রতিক_কিছু_পদক্ষেপ_সম্পর্কে_মতামত
সুপ্রিয় মহোদয়, বর্ষার শুভলগ্নে জানাই কদম ফুলের স্বাগত শুভেচ্ছা। রেডিও তেহরান সম্পর্কে না লিখলেই নয়, কারণটা খুবই সঙ্গত। ইসরাইল-ফিলিস্তিন সম্পর্কের টানাপোড়েন, মজলুম মুসলিমের ওপর অত্যাচার, বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ সংবাদসহ বিশ্বসংবাদ- রেডিও তেহরানকে শ্রোতাদের মনের দোরগোড়ায় নিয়ে যেতে সক্ষম হয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুন ১৭, ২০২১ ০৮:১৬ Asia/Dhaka
  • রেডিও তেহরানের সাম্প্রতিক কিছু পদক্ষেপ সম্পর্কে মতামত

সুপ্রিয় মহোদয়, বর্ষার শুভলগ্নে জানাই কদম ফুলের স্বাগত শুভেচ্ছা। রেডিও তেহরান সম্পর্কে না লিখলেই নয়, কারণটা খুবই সঙ্গত। ইসরাইল-ফিলিস্তিন সম্পর্কের টানাপোড়েন, মজলুম মুসলিমের ওপর অত্যাচার, বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ সংবাদসহ বিশ্বসংবাদ- রেডিও তেহরানকে শ্রোতাদের মনের দোরগোড়ায় নিয়ে যেতে সক্ষম হয়েছে।

তাৎক্ষণিক রিসিপশন মান, রেকর্ডকৃত অংশ, সবকিছু ফেসবুকের প্রিয়জন চ্যাটিং গ্রুপে শেয়ার করে আমরা একে অপরের সাথী হতে পারছি ও শ্রোতা সংখ্যা বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রাখতে পারছি। এরই সম্মানার্থে পরিচালক সাহেব সম্প্রতি নয়টি পুরস্কার দিতে সম্মতি প্রকাশ করেছেন। শ্রেষ্ঠ ক্লাব এবং শ্রোতা বাড়ানো তাদের মধ্যে অন্যতম।

আশ্বস্ত হয়েছি এটা জেনে যে, চারমাস পর বিজ্ঞানবিষয়ক অনুষ্ঠান চালু হতে যাচ্ছে। সাথে সাথে ওয়েব সাইটের রিসিপশান মানের ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। শর্টওয়েবে না শুনতে পেলে ফেসবুক লাইভ অথবা ইউটিউবে খুব ভালোভাবে অনুষ্ঠান শোনা যাচ্ছে। এটা রেডিও তেহরানের একটা যুগান্তকারী পদক্ষেপ। কুইজ প্রতিযোগিতা কিছুদিনের জন্য বন্ধ হলেও বিকল্প ব্যবস্থা করা হয়েছে আইআরআইবি ফ্যান ক্লাবের সহযোগিতায়। খুশি হয়েছি বাংলাদেশ ও ভারতে শ্রোতা সম্মেলনের চিন্তাভাবনা হচ্ছে জেনে।

রংধনু আসর, পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা এবং চিঠিপত্রের আসর প্রিয়জন আমার খুব প্রিয় অনুষ্ঠান। রংধনু শিশু-কিশোরদের অনুষ্ঠান হলেও আমি প্রতিটি পর্বই শোনার চেষ্টা করি। খুব ভালো লাগে।

পরিশেষে কামনা করি রেডিও তেহরান সকল শ্রোতাদের মনে সর্বশ্রেষ্ঠ বেতার কেন্দ্র হয়ে থাকুক।

 

নজরুল ইসলাম

সভাপতি, বন্ধন & লাকী শ্রোতা সংঘ

মহেশপুর, ঝিনাইদহ, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।