‘রেডিও তেহরানের শ্রোতাবান্ধব কার্যক্রম ডিএক্সার বন্ধুদের আরো সক্রিয় করবে’
https://parstoday.ir/bn/news/letter-i93334-রেডিও_তেহরানের_শ্রোতাবান্ধব_কার্যক্রম_ডিএক্সার_বন্ধুদের_আরো_সক্রিয়_করবে’
প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। লেখনীর শুরুতে শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন। আশা করি আল্লাহর অশেষ রহমতে রেডিও তেহরান পরিবারের সকলে ভালো ও সুস্থ আছেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুন ১৮, ২০২১ ০৮:১২ Asia/Dhaka
  • ‘রেডিও তেহরানের শ্রোতাবান্ধব কার্যক্রম ডিএক্সার বন্ধুদের আরো সক্রিয় করবে’

প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। লেখনীর শুরুতে শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন। আশা করি আল্লাহর অশেষ রহমতে রেডিও তেহরান পরিবারের সকলে ভালো ও সুস্থ আছেন।

তথ্য প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবস্থার ব্যাপক বিস্তারের ফলে মানুষ এখন নানাভাবে তার বিনোদনের খোরাক মেটাচ্ছে। ইন্টারনেট ব্যবস্থার উৎকর্ষ সাধনের ফলে মুহূর্তে যেকোনো সংবাদ সাড়া বিশ্বে ছড়িয়ে পড়ছে। স্যাটেলাইটের এই যুগে মানুষ বহু গণমাধ্যমের স্বাদ নিতে পারে। এত এত মাধ্যম থাকার পরেও গণমাধ্যম হিসেবে বেতারের ভুমিকা আজও ফুরিয়ে যায় নি। আজও হাজারো শ্রোতা একটু অবসরে বেতারে কান পাতে। তবে এটা সত্য আগের মতো বেতারের সেই ঐতিহ্য এখন আর নেই। অনেক বেতার কেন্দ্র তাদের শর্টওয়েভ কার্যক্রম গুটিয়ে নিয়েছে। শ্রোতাবান্ধব কোনো কার্যক্রমও আর আগের মতো দেখতে পাওয়া যায় না।

বর্তমানে যে কয়টি বেতার কেন্দ্র বাংলা অনুষ্ঠান প্রচার করছে তার মধ্যে রেডিও তেহরান শ্রোতাদের নিকট জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। শ্রোতাদের চাহিদার কথা বিবেচনা করে শর্টওয়েভের পাশাপাশি ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউবে লাইভ অনুষ্ঠান প্রচার করছে রেডিও তেহরান। এছাড়া শ্রোতাদের মতামতকে গুরুত্ব দিয়ে রেডিও তেহরান বিভিন্ন শ্রোতাবান্ধব কার্যক্রম হাতে নিয়েছে। মাসিক ও বাৎসরিক শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচন ও আইআরআইবি ফ্যান ক্লাবের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা অন্যতম।

রেডিও তেহরানের ফেসবুক গ্রুপ ও পেইজের পাশাপাশি একটি ম্যাসেঞ্জার গ্রুপ রয়েছে যেখানে শ্রোতারা অনুষ্ঠান সম্পর্কে তাদের গঠনমূলক মতামতের পাশাপাশি তাদের বিভিন্ন চাহিদার কথা তুলে ধরেন। রেডিও তেহরানের জনপ্রিয় ব্রডকাস্টার শ্রোতাদের নয়নমণি প্রিয় আশরাফুর রহমান ভাই শ্রোতাদের যৌক্তিক দাবিগুলো কর্তৃপক্ষের নিকট তুলে ধরেন। তারই ধারাবাহিকতায় জানতে পারলাম বেশ কিছু সিদ্ধান্তের কথা যার মধ্যে রয়েছে বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান চালু হবে যেটা শ্রোতাদের দীর্ঘদিনের দাবি ছিল।

এছাড়া, রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন যারা নিয়মিত শেয়ার করেন তাদের মধ্যে থেকে তিন জনকে পুরস্কৃত করা হবে। আমি মনে করি, এর ফলে শ্রোতারা বেশি বেশি অনুষ্ঠান শেয়ার করে সকলের মাঝে রেডিও তেহরানের অনুষ্ঠান পৌছে দেবে। শ্রোতা বৃদ্ধিতে যারা ভূমিকা রাখবেন তাদের মধ্যে থেকে তিনজনকে পুরস্কৃত করা হবে। আশা করি শ্রোতারা তাদের পরিচিত সবাইকে রেডিও তেহরান শুনতে উৎসাহিত করবে। এছাড়া ক্লাব কার্যক্রমের উপর ভিত্তি করে তিনটি ক্লাবকে পুরস্কার দেয়া হবে যার ফলে শ্রোতা ক্লাবগুলো আগের মতো সক্রিয় হয়ে উঠবে বলে আশা করি। রেডিও তেহরানের এসকল কার্যক্রম রেডিওপ্রেমী ডিএক্সার বন্ধুদের আরো বেশি সক্রিয় করবে বলে আমার বিশ্বাস।

পরিশেষে শ্রোতাবান্ধব এসকল কার্যক্রমের জন্য বাংলা বিভাগের পরিচালক মুজতাবা ইব্রাহিমিসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

শুভেচ্ছান্তে,

শাওন হোসাইন

সভাপতি, রংধনু বেতার শ্রোতা সংঘ

গ্রাম: খোশবাড়ী,পোস্ট: খানগঞ্জ, থানা: রাজবাড়ী সদর

জেলা: রাজবাড়ী, বাংলাদেশ

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৮