রেডিও তেহরানের স্বাস্থ্যকথা অনুষ্ঠান সম্পর্কে মতামত
https://parstoday.ir/bn/news/letter-i93616-রেডিও_তেহরানের_স্বাস্থ্যকথা_অনুষ্ঠান_সম্পর্কে_মতামত
প্রিয় মহোদয়, রেডিও তেহরানের সাথে সম্পৃক্ত সকলকে জানাই সালাম ও শুভেচ্ছা। গত ১৬-০৬-২০২১ তারিখ বুধবারে রেডিও তেহরান-এর সান্ধ্য অধিবেশনের বাংলা ভাষার অনুষ্ঠান ফেসবুক লাইভে মনোযোগ দিয়ে শুনেছি। প্রত্যেকটি পর্ব ছিল শিক্ষায় পরিপূর্ণ। বিশেষ করে 'স্বাস্থ্যকথা' পর্বটি ছিল খুব শিক্ষণীয়। এই পর্ব থেকে যা শিক্ষা পেলাম তার কিছু অংশ তুলে ধরার চেষ্টা করলাম।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুন ২৩, ২০২১ ১২:১২ Asia/Dhaka
  • রেডিও তেহরানের স্বাস্থ্যকথা অনুষ্ঠান সম্পর্কে মতামত

প্রিয় মহোদয়, রেডিও তেহরানের সাথে সম্পৃক্ত সকলকে জানাই সালাম ও শুভেচ্ছা। গত ১৬-০৬-২০২১ তারিখ বুধবারে রেডিও তেহরান-এর সান্ধ্য অধিবেশনের বাংলা ভাষার অনুষ্ঠান ফেসবুক লাইভে মনোযোগ দিয়ে শুনেছি। প্রত্যেকটি পর্ব ছিল শিক্ষায় পরিপূর্ণ। বিশেষ করে 'স্বাস্থ্যকথা' পর্বটি ছিল খুব শিক্ষণীয়। এই পর্ব থেকে যা শিক্ষা পেলাম তার কিছু অংশ তুলে ধরার চেষ্টা করলাম।

অনুষ্ঠান থেকে আমরা জানতে পারি যে, স্বাস্থ্য দুই ধরনের হতে পারে। প্রথমটি দৈহিক আর দ্বিতীয়টি হচ্ছে মানসিক। তবে দৈহিক স্বাস্থ্যের মত মানসিক স্বাস্থ্যেরও গুরুত্ব কম নয়। আমরা বুঝি দৈহিক স্বাস্থ্য স্বাভাবিক থাকলেই সুস্থ জীবন কিন্তু তা ঠিক না। দৈহিক এবং মানসিক উভয় প্রকার স্বাস্থ্য স্বাভাবিক থাকলেই বলা যেতে পারে সুস্বাস্থ্য।

মানসিক অসুস্থতা থেকেই দৈহিক অসুস্থতা হওয়ার অন্যতম কারণ। মন ভালো না থাকা মানে মানসিক অসুস্থতা। মানসিক স্বাস্থ্য স্বাভাবিক থাকলেই কেবল সকল কাজে সফলতা অর্জন করা সম্ভব। তাই বলা যেতে পারে, মনের অসুস্থতা হল মানসিক অসুস্থতার অন্যতম কারণ। তাই আমাদের সবার দৈহিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের প্রতিও মনোযোগী হতে হবে। একটি সুস্থ-সবল মনই পারে জীবনকে সামনের দিকে এগিয়ে নিতে।

এতদিন আমরা স্বাস্থ্য বলতে শুধু শরীরকেই বোঝাতাম। স্বাস্থ্য ভালো মানে শরীর ভালো। কিন্তু আজকের অনুষ্ঠান শুনে সে ভুল ভেঙে গেল। বুঝতে পারলাম, শরীরের সাথে সাথে মনেরও গুরুত্ব রয়েছে। তাই সুস্থ থাকা মানে শরীরে ও মনে সুস্থ থাকা।

এমন সুন্দর ও শিক্ষণীয় একটি অনুষ্ঠান উপহার দেয়ায় রেডিও তেহরান বাংলা বিভাগের সবাইকে আবারো ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম।

 

মোঃ আজহারুল ইসলাম তামিম

সভাপতি, লাইট অব নলেজ রেডিও লিসেনার্স ক্লাব

ক্রীড়া সম্পাদক, আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ

পশ্চিম জিনারাই, চৌদ্দশত, কিশোরগঞ্জ সদর উপজেলা, কিশোরগঞ্জ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।