রেডিও তেহরানের কথাবার্তা অনুষ্ঠান সম্পর্কে মতামত
https://parstoday.ir/bn/news/letter-i93660-রেডিও_তেহরানের_কথাবার্তা_অনুষ্ঠান_সম্পর্কে_মতামত
জনাব, আমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানবেন। ২৩ জুন রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে প্রচারিত অনুষ্ঠানগুলোর মধ্যে কথাবার্তা আমার খুব ভালো লেগেছে। মূলতঃ এ অনুষ্ঠানটি শোনার জন্যই শেষ প্রান্তিক পর্যন্ত অপেক্ষা করি। প্রতিদিনের বাংলাদেশ ও ভারতকে জানার জন্য, বোঝার জন্য এর চেয়ে ভালো কোন অনুষ্ঠান আর হতে পারে না।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুন ২৪, ২০২১ ০৮:০৯ Asia/Dhaka
  • রেডিও তেহরানের কথাবার্তা অনুষ্ঠান সম্পর্কে মতামত

জনাব, আমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানবেন। ২৩ জুন রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে প্রচারিত অনুষ্ঠানগুলোর মধ্যে কথাবার্তা আমার খুব ভালো লেগেছে। মূলতঃ এ অনুষ্ঠানটি শোনার জন্যই শেষ প্রান্তিক পর্যন্ত অপেক্ষা করি। প্রতিদিনের বাংলাদেশ ও ভারতকে জানার জন্য, বোঝার জন্য এর চেয়ে ভালো কোন অনুষ্ঠান আর হতে পারে না।

সবচেয়ে বড় কথা হল, কথাবার্তা অনুষ্ঠানে সপ্তাহে তিন দিন সিরাজুল ইসলামের বিশ্লেষণ থাকে। তাঁর বিশ্লেষণ আমাদের খুব ভালো লাগে। নানা সীমাবদ্ধতা ও আইনের জটিলতার কারণে আমরা যে কথাগুলো বলতে পারি না, সেগুলো তিনি বলে দেন। তাই তাঁর বিশ্লেষণ আমাদের এত ভালো লাগে।

আজও সিরাজুল ইসলাম শ্রোতাপ্রিয় কথাবার্তা অনুষ্ঠানে দুটি বিষয় নিয়ে আলোচনা করেন। প্রথমটি বাংলাদেশ প্রসঙ্গে। উল্লেখ্য যে, বাংলাদেশের মাদারীপুর জেলার শিবচর উপজেলায় নির্বাচনী সহিংসতায় একজনের মৃত্যু হয়েছে। এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে সিরাজুল ইসলাম বলেন যে, বাংলাদেশের নির্বাচনী সিস্টেম স্বাধীনতার ৫০ বছর পরেও ঠিক করা যায়নি। এটি সত্যিই দুঃখজনক। আসলে এদেশে নির্বাচন কমিশন ও নির্বাচনী ব্যবস্থা মোটেও শক্তিশালী নয়। 

এরপর সিরাজুল ইসলাম আমেরিকা যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের প্রেসটিভিসহ বেশ কিছু ওয়েবসাইট বন্ধ করে দেয়া প্রসঙ্গে আলোচনা করেন। তিনি বলেন, এ থেকে প্রমাণিত হল আমেরিকা যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো গণমাধ্যমের যে স্বাধীনতার কথা বলে, তা আসলে ভাঁওতাবাজি। তাদের পক্ষে বললে ঠিক আছে, বিপক্ষে বললে সেই গণমাধ্যমের টুঁটি চেপে ধরে। আমরাও মনে করি, পশ্চিমা রাষ্ট্রগুলো নিরপেক্ষ ও গণতন্ত্রমনা নয়।

সিরাজুল ইসলাম আমেরিকা যুক্তরাষ্ট্রের এহেন কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁর সাথে সুর মিলিয়ে আমরাও এ ন্যক্কারজনক ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে প্রত্যাশা করি, আমেরিকা যুক্তরাষ্ট্র মুসলমানদের ওয়েবসাইটগুলো শীঘ্রই খুলে দেবে এবং মুসলমানদের কাছে ক্ষমা চাইবে।

 

শরিফা আক্তার পান্না

অর্থ-সম্পাদক, আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।