‘রেডিও তেহরান আমার কাছে অত্যন্ত মধুমিশ্রিত একটি নাম’
https://parstoday.ir/bn/news/letter-i93684-রেডিও_তেহরান_আমার_কাছে_অত্যন্ত_মধুমিশ্রিত_একটি_নাম’
সুপ্রিয় রেডিও তেহরান বাংলা, আসসালামু আলাইকুম। সেইসাথে বাংলার মধুমাসের মধুমাখা শুভেচ্ছা জানাচ্ছি সংশ্লিষ্ট সবাইকে। আশা করছি আপনারা ভালো আছেন কুশলে আছেন। যদিও এখন আর পূর্বের ন্যায় যোগাযোগ করা হয়ে ওঠে না। কিন্তু একথা অকপটে বলতে পারি, মনের মনিকোঠায় স্থায়ী আসনে উপবিষ্ট রেডিও তেহরান আমার কাছে অত্যন্ত মধুমিশ্রিত একটি নাম।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুন ২৪, ২০২১ ১২:৩১ Asia/Dhaka
  • ‘রেডিও তেহরান আমার কাছে অত্যন্ত মধুমিশ্রিত একটি নাম’

সুপ্রিয় রেডিও তেহরান বাংলা, আসসালামু আলাইকুম। সেইসাথে বাংলার মধুমাসের মধুমাখা শুভেচ্ছা জানাচ্ছি সংশ্লিষ্ট সবাইকে। আশা করছি আপনারা ভালো আছেন কুশলে আছেন। যদিও এখন আর পূর্বের ন্যায় যোগাযোগ করা হয়ে ওঠে না। কিন্তু একথা অকপটে বলতে পারি, মনের মনিকোঠায় স্থায়ী আসনে উপবিষ্ট রেডিও তেহরান আমার কাছে অত্যন্ত মধুমিশ্রিত একটি নাম।

শর্টওয়েভ রেডিও হারানোর ক্রান্তিকালে এসেও বীরদর্পে যে প্রতিষ্ঠানটি সম্পূর্ণ নিরলসভাবে বিশ্ব পরিস্থিতি তথা মুসলিম বিশ্বের সর্বসাম্প্রতিক হালচাল অত্যন্ত গুরুত্বের সঙ্গে জনমানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সদা তৎপর তার নাম রেডিও তেহরান।

মজলুম মুসলমানদের নানামুখী সমস্যা বিশ্ববাসীর কাছে তাৎক্ষণিকভাবে তুলে ধরার সত্যনিষ্ঠ সংবাদ মাধ্যম মানেই আইআরআইবি। সমস্যাশঙ্কুল মুসলিম বিশ্বের চলমান সমস্যাবলীর অন্যতম প্রধান আলোচিত বিষয়ই হচ্ছে ফিলিস্তিন। এক্ষেত্রে নির্যাতিত ফিলিস্তিনের সকল প্রকার সমস্যা নিরসনকল্পে একমাত্র অগ্রণী ভূমিকা পালনকারী ইসলামী প্রজাতন্ত্র ইরানের নেতৃত্বে সৌদি আরবসহ বিশ্বের সকল মুসলিম দেশ ঐক্যবদ্ধভাবে সমবেত হবে এবং খুব শীঘ্রই ইসলামের প্রথম কেবলা মসজিদুল আকসায় স্থায়ীভাবে ও নির্বিঘ্নে মুসলমানরা নামাজ আদায় করতে থাকবে এবং এই মহাসুসংবাদটি বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে দেয়ার মহান দায়িত্বটি পালন করবে অবশ্যই রেডিও তেহরান এ বিষয়ে আমি অত্যন্ত আশাবাদী।

রেডিও তেহরান বাংলা বিভাগের কয়েকজন নির্ভীক বলিষ্ঠ যোদ্ধা আব্দুর রহমান খান, সিরাজুল ইসলাম, আব্দুল হাকিমসহ তেহরানস্থিত সবাইকে জানাচ্ছি হৃদয় নিঙড়ানো ভালোবাসা। সবাই ভালো ও সুস্থ থাকুন, নিরাপদ থাকুন এমন প্রত্যাশা রেখেই আপাততঃ রাখছি। ইতি-

 

আব্দুল কুদ্দুস মাস্টার

সভাপতি, শাপলা শর্টওয়েভ রেডিও লিসেনার্স ক্লাব

উত্তর ধলডাঙ্গা, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম-৫৬৭০, বাংলাদেশ। 

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।