'বিশ্বকে কুরআনের আলোয় আলোকিত করার চেষ্টা চালাচ্ছে রেডিও তেহরান'
https://parstoday.ir/bn/news/letter-i93720-'বিশ্বকে_কুরআনের_আলোয়_আলোকিত_করার_চেষ্টা_চালাচ্ছে_রেডিও_তেহরান'
আসসালামু আলাইকুম। দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলা বেতারের সংখ্যা অনেক রয়েছে। যে বেতারগুলো আমাদের জীবন চলার পথে অনেক দিক নির্দেশনা প্রদান করে। অনেক বেতার নান্দনিক অনুষ্ঠান প্রচার করে জীবনকে রঙিন করে তোলার চেষ্টা করে। কিন্তু আল্লাহ প্রদত্ত মানব জীবনকে দুনিয়ার রঙে নয়, আল্লাহর রঙে রঙিন করার প্রয়াসে নেমে পড়তে হবে। সেই প্রয়াসে জীবন পরিচালনার নির্দেশনামূলক অন্যতম একটি বেতারের নাম রেডিও তেহরান।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুন ২৫, ২০২১ ০৮:৪৫ Asia/Dhaka
  • 'বিশ্বকে কুরআনের আলোয় আলোকিত করার চেষ্টা চালাচ্ছে রেডিও তেহরান'

আসসালামু আলাইকুম। দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলা বেতারের সংখ্যা অনেক রয়েছে। যে বেতারগুলো আমাদের জীবন চলার পথে অনেক দিক নির্দেশনা প্রদান করে। অনেক বেতার নান্দনিক অনুষ্ঠান প্রচার করে জীবনকে রঙিন করে তোলার চেষ্টা করে। কিন্তু আল্লাহ প্রদত্ত মানব জীবনকে দুনিয়ার রঙে নয়, আল্লাহর রঙে রঙিন করার প্রয়াসে নেমে পড়তে হবে। সেই প্রয়াসে জীবন পরিচালনার নির্দেশনামূলক অন্যতম একটি বেতারের নাম রেডিও তেহরান।

রেডিও তেরানের অনুষ্ঠান মানে পবিত্র কুরআনুল কারিমের দিক নির্দেশনা। বিশ্ব যখন দিন দিন অন্ধকারাচ্ছন্নে পরিণত হওয়ার দিকে ধাবিত হচ্ছে, তখন রেডিও তেহরান বিশ্বকে কুরআনের আলোয় আলোকিত করার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশ্ব গণমাধ্যমগুলো মিথ্যা সংবাদে ভরপুর হলেও রেডিও তেহরান বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সর্বদাই অটুট।

সঠিক সংবাদ নিশ্চিত করার জন্য অনেক মানুষ রেডিও তেহরানেই কান পাতে। যা অটুট থাকলে সকল মানুষের একমাত্র পছন্দের গণমাধ্যম হবে রেডিও তেহরান। এছাড়াও রেডিও তেহরানের প্রারম্ভিক কোরআন তেলাওয়াতে মুগ্ধ হই। যা শুনে হৃদয় বিমোহিত হয়। অসাধারণ এই তেলাওয়াত শুনতেই রেডিও তেহরানকে মিস করি না। রেডিও তেহরানের সাথে আছি। সবসময় সাথে থাকবো ইনশাআল্লাহ।

মোঃ আজিনুর রহমান লিমন

সভাপতি, মিয়া পাড়া বেতার শ্রোতা ক্লাব,

গ্রাম: মিয়া পাড়া, ডাকঘর: চাপানী হাট

উপজেলা: ডিমলা, জেলা: নীলফামারী।

পার্সটুডে/আশরাফুর রহমান/২৫