রেডিও তেহরান সম্পর্কে একজন নবীন শ্রোতার সার্বিক মূল্যায়ন
https://parstoday.ir/bn/news/letter-i93772-রেডিও_তেহরান_সম্পর্কে_একজন_নবীন_শ্রোতার_সার্বিক_মূল্যায়ন
প্রিয়, আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানবেন। আমি ১৮ মার্চ ২০২১ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রেডিও তেহরান সম্পর্কে জানতে পারি। কিশোরগঞ্জের মো. শাহাদাত হোসেন স্যার ফেসবুকে রেডিও তেহরান বাংলা বিভাগের একটি পোস্ট শেয়ার করে আমি তা দেখতে পাই। তার কিছু দিন পর মো. নজরুল ইসলাম স্যার এবং আতিকুল ইসলাম আতিক ভাই আমাকে রেডিও তেহরানের সাথে যোগাযোগ, মাসিক কুইজ প্রতিযোগিতা এবং শ্রোতাদের মতামত পাঠানোর ই-মেইল ঠিকানা দেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুন ২৬, ২০২১ ০৯:৩৯ Asia/Dhaka
  • রেডিও তেহরান সম্পর্কে একজন নবীন শ্রোতার সার্বিক মূল্যায়ন

প্রিয়, আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানবেন। আমি ১৮ মার্চ ২০২১ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রেডিও তেহরান সম্পর্কে জানতে পারি। কিশোরগঞ্জের মো. শাহাদাত হোসেন স্যার ফেসবুকে রেডিও তেহরান বাংলা বিভাগের একটি পোস্ট শেয়ার করে আমি তা দেখতে পাই। তার কিছু দিন পর মো. নজরুল ইসলাম স্যার এবং আতিকুল ইসলাম আতিক ভাই আমাকে রেডিও তেহরানের সাথে যোগাযোগ, মাসিক কুইজ প্রতিযোগিতা এবং শ্রোতাদের মতামত পাঠানোর ই-মেইল ঠিকানা দেন।

রেডিও তেহরান বাংলা বিভাগের চিঠিপত্র আসর প্রিয়জন অনুষ্ঠানটি ওয়েব সাইটে শোনার পর অনেক আনন্দ উপভোগ করি। এর পর আমি নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণ, রংধনু আসর, পাশ্চাত্যে জীবন ব্যবস্থা প্রভৃতি অনুষ্ঠান ফেসবুক, ইউটিউব অথবা ওয়েব সাইটে নিয়মিত শুনে থাকি। অনুষ্ঠান শোনার পর আমি মতামত পাঠিয়ে থাকি। কিছু দিন পর রেডিও তেহরান ওয়েবসাইট পার্সটুডেতে আমার লেখা মতামত প্রকাশিত হয়েছে। এতে করে আমি খুশি  হয়েছি। 

রেডিও তেহরান পরিবেশিত বাংলাদেশ, ভারতসহ বহির্বিশ্বের সংবাদ আমার কাছে নিরপক্ষ মনে হয়। এ বেতারের সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ আমাকে দারুণভাবে আকৃষ্ট করে। বর্তমানে যুগের সাথে তাল মিলিয়ে অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করে। রেডিও তেহরান শ্রোতাদের যথেষ্ট মূল্যায়ন করে এবং শ্রোতাদের যেকোন প্রশ্নের উত্তর উপস্থাপকগণ সুন্দরভাবে দিয়ে থাকেন।

তবে, আমার মতে, মাসিক কুইজ প্রতিযোগিতার নিয়মিত রাখা চালু রাখা, শ্রোতা ক্লাব নিবন্ধনের ব্যবস্থা করা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রেডিও তেহরান অনুষ্ঠানগুলো নিয়মিত আপলোড করা দরকার। তাহলে শ্রোতাসংখ্যা আরও বাড়বে।

সর্বশেষ, রেডিও তেহরান সবাইকে আবারো ধন্যবাদ জানিয়ে আজকের মতামত এখানেই শেষ করলাম। ধন্যবাদান্তে,
 
হরিদাস রায় 

সাধারণ সম্পাদক, রায় শ্রোতা ক্লাব 

গ্রাম: মল্লিকাদহ বালাপাড়া, ডাকঘর: মল্লিকাদহ-৫০২০

উপজেলা : দেবীগঞ্জ, জেলা: পঞ্চগড়, বাংলাদেশ।

পার্সটুডে/আশরাফুর রহমান/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।