'রেডিও তেহরান: সত্য ও সংগ্রামের এক অনন্য নাম'
https://parstoday.ir/bn/news/letter-i93824-'রেডিও_তেহরান_সত্য_ও_সংগ্রামের_এক_অনন্য_নাম'
আসসালামু আলাইকুম। রেডিও তেহরান বাংলা বিভাগের সকল উপস্থাপক, যন্ত্রকৌশলী, এডিটর ও রিপোর্টারসহ সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশাকরি ভালো আছেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুন ২৭, ২০২১ ১২:৫২ Asia/Dhaka
  • 'রেডিও তেহরান: সত্য ও সংগ্রামের এক অনন্য নাম'

আসসালামু আলাইকুম। রেডিও তেহরান বাংলা বিভাগের সকল উপস্থাপক, যন্ত্রকৌশলী, এডিটর ও রিপোর্টারসহ সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশাকরি ভালো আছেন।

রেডিও তেহরান: সত্য ও সংগ্রামের এক অনন্য নাম। এটি মুসলিম বিশ্ব ও ইসলামের পতাকা শক্তিশালী করার জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরানের এক শক্তিশালী গণমাধ্যম যা বিশ্বব্যাপী বিভিন্ন ভাষায় অনুষ্ঠান প্রচারের পাশাপাশি ফেসবুক, টুইটার, ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে সত্যের বাণী প্রচার করে যাচ্ছে।

যারা পার্সটুডে ও রেডিও তেহরানের সাথে যুক্ত আছেন, তাদের চিন্তা-চেতনা, ধ্যান-ধারণা, জ্ঞান, প্রজ্ঞা, মতাদর্শ, ঈমান, ধর্মীয় বিশ্বাস- সবই অন্যদের থেকে আলাদা বৈশিষ্ট্যের। বিশ্বাস না হলে নিজেদের সাথে মিলিয়ে নিন।

আজ আপনাদের সামনে একটি বিষয় তুলে ধরতে চাই। আশাকরি বিষয়টি আপনাদের চিন্তার খোরাক যোগাবে।

ইরান এবং ইরানি মিডিয়াই যে ইমাম মাহাদী (আ.)-এর অগ্রগামী দল- তা কি বুঝতে পেরেছেন? না বুঝে থাকলে মিলিয়ে নিন। আগের ঘটনাসমূহ না হয় বাদই দিলাম, সম্প্রতি অনুষ্ঠিত ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের পর পশ্চিমা শক্তি ও গণমাধ্যমগুলোর ভূমিকা দেখেছেন? সেই সাথে কিছু মুসলিম রাষ্ট্রের? তাই চিনে নিন দাজ্জালের অগ্রগামী দল কারা আর আমাদের প্রত্যাশিত ইমামের (আ.)-এর অগ্রগামী দল কারা। আপনার চেতনা ধারালো করতে যুক্ত থাকুন ইরানের সাথে, ইরানের মিডিয়ার সাথে।

মহান আল্লাহ আমাদের হক ও বাতিলের পার্থক্য বুঝে শেষ জামানার ইমামকে চিনতে ও জানতে সাহায্য করুন। আমিন।

রেডিও তেহরান হোক নিত্যদিনের সঙ্গী- এই কামনা ব্যক্ত করে আজকের মত বিদায় নিলাম। খোদা হাফেজ।

 

ফিরোজ আলম

প্রভাষক (পদার্থ বিজ্ঞান)

সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ, টঙ্গী, গাজীপুর, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।