‘মুসলিম বিশ্বে ভ্রাতৃত্ব তৈরিতে অনন্য ভূমিকা রাখছে রেডিও তেহরান’
সুপ্রিয় মহোদয়, বর্ষার রিমঝিম ও বৃষ্টি ভেঁজা কদম ফুলের শুভেচ্ছা জানাই। "পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার"-এই স্লোগান নিয়ে এগিয়ে চলছে রেডিও তেহরান। আর এ এগিয়ে চলার পথে রেডিও তেহরান-এর সাথে আছি সর্বদাই।
রেডিও তেহরান বাংলা বিভাগ তার প্রচারিত বিভিন্ন অনুষ্ঠানসমূহের মাধ্যমে বিশ্ব মুসলিম ভ্রাতৃত্ববোধ তৈরি করছে। মুসলিম বিশ্বের অন্যতম প্রতিনিধি হিসেবে সমসাময়িক শক্তি হিসেবে ইরান অন্যতম। ফিলিস্তিনের গাজা উপত্যকায় সন্ত্রাসী ও ইহুদিবাদী ইসরা্ইলের আগ্রাসন ও নিরীহ ফিলিস্তিনিদের পক্ষে জনমত তৈরি এবং তাদের সর্বাত্মক সহযোগিতা তারই প্রমাণ। রেডিও তেহরান ফিলিস্তিনিদের উপর ইসরাইলের ধ্বংসাত্মক হামলার ছবি ও খবর প্রকাশ করে সাহসিকতার পরিচয় দিয়ে যাচ্ছে।
শুধু তাই নয়, শান্তিপ্রিয় ফিলিস্তিন ছাড়াও লেবানন, সিরিয়া, ইয়েমেন ও ইরাকের অসহায় মুসলমানদের নানাভাবে সহায়তা অব্যাহত রেখেছে ইরান। আর এই সংবাদ পরিবেশন করে বিশ্বের মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরিতে অনন্য ভূমিকা রেখে চলছে রেডিও তেহরান।
এছাড়াও রেডিও তেহরান থেকে প্রচারিত ‘আদর্শ মানুষ গড়ার কৌশল’ ও ‘রংধনু আসর’-এর মধ্য দিয়ে ইসলামি সংস্কৃতি ও ভাবাদর্শে জীবন গঠন পরিচালনা করতে উদ্বুদ্ধ করছে। দুটি অনুষ্ঠানই আমার খুব ভালো লাগে। এসব অনুষ্ঠান থেকে শেখার আছে অনেক কিছু।
অতি সম্প্রতি রেডিও তেহরান তথ্য প্রযুক্তির আরেকটি মাধ্যমে যুক্ত হয়েছে, সেটি হলো ইউটিউব। এর ফলে আমরা এখন থেকে চারটি মাধ্যমে রেডিও তেহরান-এর সাথে যুক্ত হতে পারছি; সেগুলো হলো,' শর্টওয়েভ, ওয়েবসাইট, ফেসবুক লাইভ ও ইউটিউব। রেডিও তেহরান ইউটিউবে যুক্ত হওয়ার ফলে চমৎকার সাউন্ড কোয়ালিটি পাচ্ছি। এছাড়াও ইউটিউবে লাইভকৃত অনুষ্ঠানসমূহ ডাউনলোড করে পরবর্তী সময়ে শুনতে ও সংরক্ষণ করে রাখতে পারছি।
রেডিও তেহরান-এর বাংলা বিভাগ থেকে প্রচারিত সব অনুষ্ঠানই আমার ভালো লাগে। তন্মধ্যে বিশ্ব সংবাদ, সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত, প্রিয়জন, রংধনু আসর, আদর্শ মানুষ গড়ার কৌশল, ইরান ভ্রমন এই অনুষ্ঠানগুলো বেশি ভাল লাগে।
সবশেষে ইরানের ১৩তম প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচিত ৮ম প্রেসিডেন্ট ড. সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিকে কিশোরগঞ্জ আইআরআইবি ফ্যান ক্লাবের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।
আতিকুল ইসলাম আতিক
যুগ্ম-সাধারণ সম্পাদক, আরআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জ
ও
সভাপতি, নরসুন্দা বেতার শ্রোতা পরিবার।
গ্রামঃ ভূবিরচর, ডাকঘরঃ জাতীয় চিনি কল, থানাঃ কিশোরগঞ্জ সদর, জেলাঃ কিশোরগঞ্জ।
পার্সটুডে/আশরাফুর রহমান/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।