‘গণমাধ্যমের সারণীতে রেডিও তেহরান সফল একটি নাম’
https://parstoday.ir/bn/news/letter-i93982-গণমাধ্যমের_সারণীতে_রেডিও_তেহরান_সফল_একটি_নাম’
রেডিও তেহরানের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ' আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের পাশাপাশি মানসম্মত লেখাগুলো ধারাবাহিকভাবে পার্সটুডে ডটকমে প্রকাশিত হচ্ছে। আজ প্রকাশিত হলো ভারতের পশ্চিমবঙ্গের শ্রোতাবন্ধু মহম্মদ ঘোরী শাহ্'র লেখা।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুলাই ০১, ২০২১ ০৮:১৭ Asia/Dhaka
  • ‘গণমাধ্যমের সারণীতে রেডিও তেহরান সফল একটি নাম’

রেডিও তেহরানের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ' আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের পাশাপাশি মানসম্মত লেখাগুলো ধারাবাহিকভাবে পার্সটুডে ডটকমে প্রকাশিত হচ্ছে। আজ প্রকাশিত হলো ভারতের পশ্চিমবঙ্গের শ্রোতাবন্ধু মহম্মদ ঘোরী শাহ্'র লেখা।

আমরা দেখেছি বিগত দিন থেকেই বসনিয়ায়, নাগরনো ছিট মহলে, রক্তাক্ত বাগদাদে, ভূলুণ্ঠিত ইলদিবে, চীনের উইঘুরে, ক্ষুধার্ত ইয়েমেনে, ভষ্মীভূত আরাকানে মানবতা ও শান্তির বার্তা নিয়ে রেডিও তেহরানের বলিষ্ঠ উপস্থিতি।

আমরা দেখেছি রেডিও তেহরানকে মুসলিম বিশ্বের বিরুদ্ধে সাম্রাজ্যবাদীদের চক্রান্তকে জনমানসে তুলে ধরতে। আমরা দেখেছি রেডিও তেহরানকে আন্তর্জাতিক শান্তি, সমৃদ্ধি ও সাম্যের পক্ষে দৃঢ় সওয়াল করতে।

একমাত্র রেডিও তেহরানের উদাত্তকণ্ঠে আমরা শুনতে পাই আন্তঃসামাজিক মেলবন্ধনের বাণী, গোষ্ঠী সমন্বয়ের ঐকতান এবং সাংস্কৃতিক ও দার্শনিক ভাবাদর্শ বিনিময়ের আহ্বান।

শিক্ষা, সংস্কৃতি ও ধর্মীয় ক্ষেত্রেও রেডিও তেহরানের উপস্থিতি মানুষের মন জয় করতে সক্ষম হয়েছে। প্রত্যেকটি উপস্থাপনার একটাই লক্ষ্য শান্তি ও মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত করা এবং সবার উপরে মানবিক মূল্যবোধকে স্থান দেওয়া।

আজকের শিশু আগামী দিনের জাতীর মেরুদণ্ড। সেই শিশুসমাজও রেডিও তেহরানের কাছে উপেক্ষিত নয়, রেডিও তেহরান তাদের মনন বিকাশের উপর যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকে যা অন্য মাধ্যম দেয় না।

সর্বোপরি, রেডিও তেহরান পাঠক-শ্রোতাদের যেভাবে গুরুত্ব দেয় অন্য গণমাধ্যম তা দেয় না। যদি কেউ একদিন 'প্রিয়জন' নামক অনুষ্ঠানটি শোনেন, তবে এর সত্যতা যাচাই করতে পারেন।

পরিশেষে লিখি যে, আমার কাছে গণমাধ্যম হিসেবে রেডিও তেহরানের ওয়েবসাইট পার্সটুডেই সেরা। রেডিও তেহরানের সকল কলাকুশলীগণকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানালাম।

 

মহম্মদ ঘোরী শাহ্

গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।