‘মানুষকে আদর্শবান হিসেবে গড়ে তুলতে রেডিও তেহরান এক অতুলনীয় গণমাধ্যম’
সুপ্রিয় মহোদয়, সালাম ও শুভেচ্ছা রইলো। তথাকথিত গণমাধ্যম থেকে রেডিও তেহরান একদম ব্যতিক্রমী এক গণমাধ্যম। তাইতো ৩৯ বছরের পরিক্রমায় রেডিও তেহরান আজও তার স্বমহিমায় সমুজ্জ্বল।
আজও লাখো শ্রোতার কাছে রেডিও তেহরান ব্যাপকভাবে সমাদৃত ও প্রশংসনীয়। তথ্য, বিনোদন আর সংবাদের পাশাপাশি মানুষকে প্রকৃত শিক্ষায় আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে রেডিও তেহরান অক্লান্ত, অতুলনীয় এক গণমাধ্যম। সুস্থ সৃজনশীল কাজে সম্পৃক্ত করে রেডিও তেহরান গণমানুষকে উপহার দিয়ে যাচ্ছে আলোকিত ও সম্ভ্রমময় জীবনে সমৃদ্ধি নিয়ে বাঁচার প্রয়াস। জরাজীর্ণতা পেরিয়ে বিশুদ্ধ জীবনবোধে ইসলামের আলোতে পরিপূর্ণভাবে বাঁচার হাতছানি।
রেডিও তেহরান থেকে প্রতি বৃহস্পতিবার প্রচারিত ‘রংধনু আসর’ তেমনই জীবনবোধের সুশিক্ষায় পরিপূর্ণ একটি শ্রেষ্ঠ অনুষ্ঠান। মানব চরিত্রকে অনুপম ভালোবাসায় সমৃদ্ধ করতে এই অনুষ্ঠানটি যেন পুস্প নির্যাসে সিক্ত করে যায় আমাদেরকে। ছোট ছোট শিক্ষণীয় গল্পের মহিমা মানব মনে ও চরিত্রে আলোক দ্যূতির ঝলকানিতে ঈমানের মজবুত ভিত্তির শক্ত বুনন গড়ে দেয় সময়ের স্রোতধারায়। পরিশেষে, ‘রংধনু আসর’ তার সপ্তডিঙায় অজস্র আলোকরাশির নোঙর ভেড়াক মানব মনের বন্দরে বন্দরে- এই শুভকামনায় আজ ইতি টানছি।
হারুন অর রশীদ
সভাপতি, জাগো রেডিও লিসেনার্স ক্লাব
পূর্ব নলছিয়া, বিনোদটঙ্গী, মাদারগঞ্জ, জামালপুর-২০১০
পার্সটুডে/আশরাফুর রহমান/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।