'রেডিও তেহরান থেকে খেলাধুলার গুণাগুণের কথা অত্যন্ত শ্রুতিমধুর লাগল'
https://parstoday.ir/bn/news/letter-i94308-'রেডিও_তেহরান_থেকে_খেলাধুলার_গুণাগুণের_কথা_অত্যন্ত_শ্রুতিমধুর_লাগল'
প্রথমে আন্তরিক শুভেচ্ছা জানাই ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার সকল কলাকুশলীকে। আপনাদের অনুষ্ঠান আমি নিয়মিত শুনি। ২৭ জুন অর্থসহ কোরআন তেলাওয়াত, বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, আদর্শ মানুষ গড়ার কৌশল নিয়ে সাজানো পুরো অনুষ্ঠান শুনলাম এবং পরিবেশনাগুলোর প্রত্যেকটি দারুণভাবে উপভোগ করলাম।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুলাই ০৮, ২০২১ ০৭:৫৩ Asia/Dhaka
  • 'রেডিও তেহরান থেকে খেলাধুলার গুণাগুণের কথা অত্যন্ত শ্রুতিমধুর লাগল'

প্রথমে আন্তরিক শুভেচ্ছা জানাই ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার সকল কলাকুশলীকে। আপনাদের অনুষ্ঠান আমি নিয়মিত শুনি। ২৭ জুন অর্থসহ কোরআন তেলাওয়াত, বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, আদর্শ মানুষ গড়ার কৌশল নিয়ে সাজানো পুরো অনুষ্ঠান শুনলাম এবং পরিবেশনাগুলোর প্রত্যেকটি দারুণভাবে উপভোগ করলাম।

ওই দিনের সবচেয়ে আকর্ষণীয় লাগল শ্রদ্ধেয় গাজী আবদুর রশিদ এবং আকতার জাহানের উপস্থাপনায় 'আদর্শ মানুষ গড়ার কৌশল' অনুষ্ঠানটি ।

অনুষ্ঠানে বলা হয়েছে, খেলাধুলা শরীরকে ভালো রাখে। শরীর ভালো থাকলে মন প্রফুল্ল থাকে। দুই বছর বয়স থেকে শিশুদেরকে বল দিয়ে খেলতে দিলে শরীরচর্চার কাজ করে। ৬-৭ বছর বয়সের শিশুরা হা-ডু-ডু, ফুটবল, ক্রিকেট প্রভৃতি খেলা খেললে শরীরের অলসতা দূর করে মনকে আনন্দদায়ক করে তোলে। সুরক্ষার পাশাপাশি সাহস, সুশৃংখল এবং সামাজিক চেতনা জাগিয়ে তুলে সচেতন হতে সাহায্য করে।

খেলাধুলা শিশুর চারিত্রিক ও মানসিক স্বাস্থ্য গঠনে সহায়তা করে। খেলাধুলার এইসব গুণাগুণের কথা আমার কাছে অত্যন্ত শ্রুতিমধুর লাগল। এও জানলাম-  ইসলাম ধর্মীয় গ্রন্থেও নাকি খেলাধুলার কথা উল্লেখ আছে যা আগে আমার জানা ছিল না।                                                                               

অনুষ্ঠান থেকে খেলাধুলা বিচিত্র উপকারিতার কথা জানতে পেরে খুবই ভালো লাগল। আমি আন্তরিক ধন্যবাদ জানাই রেডিও তেহরানকে এরকম একটি চমৎকার উপভোগ্য অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য।                                             

 

শুভেচ্ছান্তে 

মনীষা রায়

মেখলিগঞ্জ, কোচবিহার, পশ্চিমবঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।