চট্টগ্রামে বেড়াতে এসে রেডিও তেহরানের সাথে পরিচয়
https://parstoday.ir/bn/news/letter-i94410-চট্টগ্রামে_বেড়াতে_এসে_রেডিও_তেহরানের_সাথে_পরিচয়
আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমরা বেশ কিছুদিন হলো চট্টগ্রামে আমার আন্টির বাসায় বেড়াতে এসেছি। আংকেলসহ আমরা প্রায় প্রতিদিন ডাইনিং-এ বসে রাতের খাবার খাই। আংকেল খাবার খেতে খেতে ফেসবুক লাইভে রেডিও তেহরানের খবর শোনেন। ওনার সুবাদে আমাদের সকলেরই খবর শোনা হয়।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুলাই ১০, ২০২১ ২০:০৮ Asia/Dhaka
  • চট্টগ্রামে বেড়াতে এসে রেডিও তেহরানের সাথে পরিচয়

আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমরা বেশ কিছুদিন হলো চট্টগ্রামে আমার আন্টির বাসায় বেড়াতে এসেছি। আংকেলসহ আমরা প্রায় প্রতিদিন ডাইনিং-এ বসে রাতের খাবার খাই। আংকেল খাবার খেতে খেতে ফেসবুক লাইভে রেডিও তেহরানের খবর শোনেন। ওনার সুবাদে আমাদের সকলেরই খবর শোনা হয়।

ছোটদের অনুষ্ঠান রংধনু আসর ছাড়াও কুরআনের আলো, গল্প ও প্রবাদের গল্প আমার ভালো লাগে। এখন থেকে নিয়মিত রেডিও তেহরান শুনব ইনশাআল্লাহ। পাশাপাশি আমি ঢাকায় গিয়ে আমার বন্ধুদের নিয়ে আইআরআইবি ফ্যান ক্লাব গঠন করব। এ ব্যাপারে আঙ্কেল আমাকে সহযোগিতা করবেন বলেছেন।

এতক্ষণ যার কথা বললাম তিনি আর কেউ নন, আপনাদের সবার পরিচিত মোঃ জাকারিয়া চৌধুরী যুবরাজ। তিনি আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ-এর সভাপতি। আংকেল অনেকগুলো ক্লাব গঠন করেছেন বাংলাদেশের বিভিন্ন জেলায়। ওনার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও আমি অনুপ্রাণিত হয়েছি।

আন্টি একদিন আমাকে সাথে নিয়ে আংকেলকে বলল- রেডিও তেহরানসহ আংকেল যে সকল বেতারের সাথে যুক্ত আছেন আমাকে যেন সবগুলোর সাথে পরিচয় করিয়ে দেন। আংকেল বিষয়টি আন্তরিকভাবে নিয়ে অনেকগুলো বিষয়ে ধারনা দেওয়ার পাশাপাশি বেশকিছু লিংক দিয়েছেন। বিশেষ করে বেশি বেশি রেডিও তেহরান শুনতে বলেছেন। 

এটি আমার জীবনের প্রথম ইমেইল। তাই কোন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। ধন্যবাদ।

 

মোঃ হাবিবুল হক মিঞা নিবরাস

দশম শ্রেণী, রূপনগর মডেল স্কুল এন্ড কলেজ, মিরপুর, ঢাকা।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।