‘ঈদের মতোই আনন্দময় হোক রেডিও তেহরানের সম্প্রচার ধারার প্রতিটি দিন’
সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। বছর ঘুরে সময়ের স্রোতধারায় মুসলমানদের জীবনে আবারো এলো হযরত ইব্রাহিম (আ.) ও হযরত ইসমাইল (আ.)-এর পূণ্য স্মৃতি বিজড়িত পবিত্র ঈদুল আজাহা।
ত্যাগের সুমহান মহিমায় মহান আল্লাহ তায়ালার পরম নৈকট্য লাভে আত্মার কালিমা মোচন করে ঈদের আনন্দ ধারায় সামাজিক দূরত্বে খুশি ছড়িয়ে যাক মুসলিম উম্মাহ’র প্রান্তরে।
শান্তি ও সমৃদ্ধি ফিরে আসুক বিশ্ব চরাচরে- এই শুভ কামনাসহ রেডিও তেহরান-এর সকল কলা-কুশীলবকে জানাই সালাম ও ঈদ মোবারক। আশা করি ঈদ আনন্দের মতোই আনন্দময় হবে রেডিও তেহরানের সম্প্রচার ধারার প্রতিটি দিন। আনন্দে, সততায়, প্রতিবাদে ও ভালোবাসায় রেডিও তেহরান হবে আরো শ্রুতিমধুর, বেগবান ও সুদীর্ঘ পথের বিপ্লবী কাণ্ডারি- এই শুভকামনা নিরন্তর।
শুভেচ্ছান্তে,
আলহাজ ফজলুল করিম
অবসরপ্রাপ্ত কর্মকর্তা (মহিলা বিষয়ক অধিদপ্তর)
গ্রাম: ঘুঘুমারী, পো: বিনোদটঙ্গী, থানা: মাদারগঞ্জ, জেলা: জামালপুর-২০১০
পার্সটুডে/আশরাফুর রহমান/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।