শ্রোতাদের মতামত
‘রেডিও তেহরান বিশ্বমানের বিশ্বসংবাদ পরিবেশক’
ভাই সকল, আমি বিগত বেশ কয়েক বছর ধরে রেডিও তেহরান শুনে আসছি। সালটা সম্ভবত হবে ১৯৯৪। আমাদের পরম শ্রদ্ধেয় শ্রী বিশ্বনাথ মন্ডল উনি ওই সময় বিজ্ঞান প্রদর্শনী মেলাতে অংশগ্রহণ করে একটি স্টল করেছিলেন আন্তর্জাতিক বেতার সম্বন্ধে। সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে রেডিও তেহরান শোনা শুরু করেছিলাম। বর্তমানে তাতে অনেক পরিবর্তন লক্ষ্য করেছি।
আগে যখন রেডিওতে শুনতাম তখন ভালো শুনতে পেতাম না কিন্তু এখন ফেসবুক লাইভে অনুষ্ঠান শুনছি; স্পষ্ট শোনা যাচ্ছে এবং দারুণ লাগছে। মডিফাই করে অনুষ্ঠানগুলো এতো সুন্দরভাবে উপস্থাপনা করা হচ্ছে যার তুলনা হয় না।
আমার মতে, রেডিও তেহরান বিশ্বমানের বিশ্বসংবাদ পরিবেশক। বর্তমানে রেডিও তেহরানের ধরে কাছে কোনো গণমাধ্যম নেই, সংবাদ পরিবেশনা থেকে শুরু করে শ্রোতাদের মতামত, শিশুদের জন্যে নানান মনোরঞ্জন অনুষ্ঠান, সাক্ষাৎকার প্রভৃতি বস্তুনিষ্ঠ প্রামান্য অনুষ্ঠানগুলো অতুলনীয়। এটা রেডিও তেহরানের কাছ থেকে বড়ো পাওনা। বর্তমানে ও ভবিষ্যতে আমরা আছি রেডিও তেহরানের পাশে। ধন্যবাদান্তে
রাজীব দত্ত
ইসলামপুর, মুর্শিদাবাদ
পশ্চিমবঙ্গ, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।