২৫ বছর পর আবার রেডিও তেহরান শোনার অনুভূতি
https://parstoday.ir/bn/news/letter-i95378-২৫_বছর_পর_আবার_রেডিও_তেহরান_শোনার_অনুভূতি
আসসালামু আলাইকুম। রেডিও তেহরানের আমি একজন অনেক পুরাতন শ্রোতা। ছাত্রজীবনে অর্থাৎ আজ থেকে প্রায় ২৫ বছর আগে রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শর্টওয়েভ রেডিওতে নিয়মিত শুনতাম এবং চিঠিপত্র লিখতাম। ১৯৯৪ সালে এসএসসি পাসের পর বাইরে লেখাপড়া করতে গিয়ে এবং লেখাপড়া শেষে কর্মজীবনের কর্মব্যস্ততায় আর নিয়মিত হয়ে উঠতে পারিনি।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ০২, ২০২১ ১২:১৫ Asia/Dhaka
  • ২৫ বছর পর আবার রেডিও তেহরান শোনার অনুভূতি

আসসালামু আলাইকুম। রেডিও তেহরানের আমি একজন অনেক পুরাতন শ্রোতা। ছাত্রজীবনে অর্থাৎ আজ থেকে প্রায় ২৫ বছর আগে রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শর্টওয়েভ রেডিওতে নিয়মিত শুনতাম এবং চিঠিপত্র লিখতাম। ১৯৯৪ সালে এসএসসি পাসের পর বাইরে লেখাপড়া করতে গিয়ে এবং লেখাপড়া শেষে কর্মজীবনের কর্মব্যস্ততায় আর নিয়মিত হয়ে উঠতে পারিনি।

প্রযুক্তির বদৌলতে জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুক লাইভে রেডিও তেহরান আবার নতুন করে শোনা আরম্ভ করেছি। ফেসবুক লাইভে রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান খুব ভালো শোনা যায়।

রেডিও তেহরান থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা হয়। বিশেষ করে মুসলিম বিশ্বের খবরগুলো রেডিও তেহরান থেকে গুরুত্বসহকারে তুলে ধরা হয়। রেডিও তেহরানের মাধ্যমে ইসলামী জ্ঞান অর্জন করা যায়। তাই ইসলাম পিয়াসু ভক্ত শ্রোতা বন্ধুরা রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান খুব মন দিয়ে শুনে থাকেন। ভারতের অনেক শ্রোতা বন্ধু আছেন যারা হিন্দু ধর্মে বিশ্বাসী কিন্তু ইসলামী রিপাবলিক অব ইরানের অনুষ্ঠান নিয়মিত শুনে থাকেন এবং অনেক সুন্দর সুন্দর মতামত প্রদান করে থাকেন যা খুব ভালো লাগে।

আমার ভালোলাগা অনুষ্ঠানসমূহের মধ্যে রয়েছে: বিশ্ব সংবাদ, চিঠিপত্রের আসর প্রিয়জন, কথা-বার্তা, কুরআনের আলো ও আলাপন।

দীর্ঘদিন পারে নতুন করে আবার পত্র লেখা শুরু করলাম। আশা করি রেডিও তেহরান আমার চিঠির জবাব দেবে। সব শেষে রেডিও তেহরানের সকল শ্রোতাবন্ধু ও কলাকুশলীদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি।

ধন্যবাদান্তে

মুহাম্মদ আব্দুল হাকিম মিঞা

গ্রাম: ছোট জামবাড়িয়া, ডাকঘর: বড়গাছিহাট

উপজেলা: ভোলাহাট, জেলা: চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ।

পার্সটুডে/আশরাফুর রহমান/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।