‘রেডিও তেহরান থেকে শুনতে পাই- আশার কথা, সুন্দরভাবে বাঁচার কথা’
সুপ্রিয় মহোদয়, সালাম ও শুভেচ্ছা রইল। মানুষ আনন্দে বাঁচে, প্রাপ্তিতে পূর্ণতা পায় মানুষের জীবন। এই আনন্দ অবগাহনে তাইতো মানুষের নানা আয়োজন। আমি রেডিও তেহরান শুনি। হৃদয়ের গহীনে যা আমাকে প্রশান্তিময় সুখ আর প্রাপ্তির আনন্দে উদ্বেলিত করে। কন্টকময় পৃথিবীতে সততার সাথে আমার চলার পথকে মসৃণ করে।
সারা বিশ্বে সাম্প্রতিক সময়ে মাদকের ব্যবহার ও মাদকের কারণে সৃষ্ট হতাশা আর অস্থিরতা পুরো বিশ্বকে ভাবিয়ে তুলেছে। মাদকের ব্যবহারে মানব চরিত্রে নৈতিকতায় ধস নেমেছে। এর মুল কারণ হলো- অশিক্ষা আর প্রগতিশীলতার নামে উশৃংখল জীবনের অনুশীলন। আর এর থেকে উত্তরণের জন্য প্রয়োজন আদর্শ ও নৈতিক শিক্ষা গ্রহণ, কুরআনের আলোয় সুন্দর জীবন গঠন। তাছাড়া, শুধু সার্টিফিকেটধারী লেখাপড়া না করে সত্য ও সুন্দর জ্ঞান অর্জন করার পাশাপাশি আদর্শ মানুষ গড়ার কৌশল জানাটাও জরুরি। তবেই সমাজে ফলবে সুস্থ চিন্তা ও চেতনার মননশীল ফসল। হিংসা-হানাহানি ও যুদ্ধ কমে গিয়ে তবেই পৃথিবী হবে সুন্দর ও অধিক বাসযোগ্য। আর হ্যাঁ, সমগ্র বিশ্বে ইসলামি প্রজাতন্ত্র ইরানের রেডিও তেহরান-ই একমাত্র প্রতিষ্ঠান যেখান থেকে শুনতে পাই- আশার কথা, সত্য ও সততার সাথে সুন্দরভাবে বাঁচার কথা।
'কুরআনের আলো', 'আদর্শ মানুষ গড়ার কৌশল', 'স্বাস্থ্য কথা' ইত্যাদি চমকপ্রদ অনুষ্ঠানগুলো ছাড়াও রেডিও তেহরান থেকে প্রতি বৃহস্পতিবার প্রচারিত 'রংধনু আসরে' ছোট ছোট শিক্ষণীয় মজার ও আকর্ষণীয় গল্পগুলো শুনে সুখময় আলোকিত সুন্দর জীবন গঠন করা সম্ভব। প্রবঞ্চনা আর বিশ্বাসহীনতায় দুর্বল চিত্তে বেঁচে না থেকে শক্তিতে, প্রশান্তিতে, তৃপ্তিতে বাঁচাটা জরুরি। রেডিও তেহরান তেমনই একটি আলোকিত প্রতিষ্ঠান। সবার সুস্থতা কামনায় আজ এখানেই ইতি টানছি।
হারুন অর রশীদ
সভাপতি, জাগো রেডিও লিসেনার্স ক্লাব
গ্রাম. পূর্ব নলছিয়া, পো. বিনোদটঙ্গী, থানা. মাদারগঞ্জ, জেলা. জামালপুর-২০১০
পার্সটুডে/আশরাফুর রহমান/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।