রেডিও তেহরানের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে অভিমত
https://parstoday.ir/bn/news/letter-i95928-রেডিও_তেহরানের_কয়েকটি_অনুষ্ঠান_সম্পর্কে_অভিমত
মহোদয়, পত্রের শুরুতেই রেডিও তেহরানের বাংলা বিভাগের সকল কলাকুশলী ও শ্রোতাকে আমার প্রীতি ও শুভেচ্ছা জানাই। আশা করি সকলেই ভালো ও সুস্থ আছেন। আমি রেডিও তেহরানের একজন নবীন শ্রোতা।আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে আমি অনেক অজানা বিষয়ে জানতে পারছি। 
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ১৪, ২০২১ ১২:০৩ Asia/Dhaka
  • রেডিও তেহরানের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে অভিমত

মহোদয়, পত্রের শুরুতেই রেডিও তেহরানের বাংলা বিভাগের সকল কলাকুশলী ও শ্রোতাকে আমার প্রীতি ও শুভেচ্ছা জানাই। আশা করি সকলেই ভালো ও সুস্থ আছেন। আমি রেডিও তেহরানের একজন নবীন শ্রোতা।আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে আমি অনেক অজানা বিষয়ে জানতে পারছি। 

রেডিও তেহরান বাংলা বিভাগের সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠানগুলোর মধ্যে ইরান ভ্রমণ, পাশ্চাত্যে জীবন ব্যবস্থা, স্বাস্থ্যকথা, রংধনু আসর এবং চিঠিপত্রের আসর প্রিয়জন বেশি জনপ্রিয়। অনুষ্ঠানগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য নিম্নে আলোচনা করা হলো- 

ইরান ভ্রমণ অনুষ্ঠানের মাধ্যমে ইরানের ইতিহাস-ঐতিহ্য, পুরাতত্ত্ব, স্থাপত্যশিল্প, নথিপত্র, পরিব্রাজকদের ভ্রমণকাহিনি, মুদ্রা, শিলালিপি সম্পর্কে জানতে পারছি।

পাশ্চাত্যে জীবন ব্যবস্থা: মানব শিশুর সামাজিকীকরণ পরিবার থেকে শুরু হয়। সামাজিকীকরণের প্রধান বাহন হলো পরিবার। কিন্তু সারা বিশ্বের অনেক শিশু পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর প্রধান কারণ হলো দারিদ্রা। দারিদ্রা কারণে অনেক শিশু গ্রাম অঞ্চল থেকে শহরের দিকে অগ্রসর হচ্ছে। শহরের যাওয়ার পর শিশুরা খাদ্য, চিকিৎসা, অর্থ এবং বাসস্থানের অভাবে শহরের রাস্তা রাত্রি যাপন করে থাকে। আমরা রেডিও 'তেহরান পাশ্চাত্যে জীবন' ব্যবস্থা অনুষ্ঠান মাধ্যমে এসব বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পারছি। 

স্বাস্থ্যকথা: স্বাস্থ্য বলতে শারীরিক, মানসিক ও সামাজিকভাবে পরিপূর্ণ সুস্থতা এবং অসুখ-বিসুখ ও দুর্বলতার অনুপস্থিতিকে বোঝায়। মানুষ শরীর সুস্থ থাকার জন্য চিকিৎসকের নিকট বিভিন্ন রকমের পরামর্শ নিয়ে থাকে কিন্তু রেডিও তেহরানের স্বাস্থ্যকথা অনুষ্ঠান মাধ্যমে বিশ্বের অগণিত শ্রোতা চিকিৎসকের কাছে না গিয়েই উপকৃত হচ্ছেন। 

রংধনু আসর: আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের আনন্দ দেওয়ার জন্য রেডিও তেহরান বিভিন্ন রকমের গল্প দিয়ে সাজানো রংধনু অনুষ্ঠানটি প্রচার করে। এতে করে অংশ নিয়ে শিশুরা নিজেকের সুকুমার বৃত্তিগুলো বিকাশের সুযোগও পায়। 

চিঠিপত্রের আসর প্রিয়জন: সারা বিশ্বের অসংখ্য শ্রোতা রেডিও তেহরানের অনুষ্ঠান সম্পর্কে ই-মেইল এবং পত্রের মাধ্যমে মতামত জানিয়ে থাকেন। প্রিয়জন অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপকগণ শ্রোতাদের যেকোনো প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিয়ে থাকেন। ফলে শ্রোতাদের বিষয়টি উপলব্ধি করতে অনেক সহজ হয়।

পরিশেষে সুন্দর সুন্দর অনুষ্ঠানের আয়োজন করার জন্য রেডিও তেহরান কর্তৃপক্ষকে ধন্যবাদ

 

হরিদাস রায়

সাধারণ সম্পাদক, রায় শ্রোতা ক্লাব 

গ্রাম: মল্লিকাদহ বালাপাড়া, উপজেলা: দেবীগঞ্জ, জেলা: পঞ্চগড়, বাংলাদেশ। 

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।