‘রেডিও তেহরান আমার জীবনের সাথে সম্পৃক্ত’
https://parstoday.ir/bn/news/letter-i96706-রেডিও_তেহরান_আমার_জীবনের_সাথে_সম্পৃক্ত’
মহোদয়, আসসালামু আলাইকুম। এখন শরৎ কাল। গ্রীষ্মের দাবদাহ আর বর্ষাকালের অবিরাম বর্ষণের পর শরৎ ঋতু জনজীবনে আসে ভিন্ন চেহারায়, ভিন্ন প্রকৃতিতে। এসময় প্রকৃতি হয়ে ওঠে স্নিগ্ধ ও মনোরম। মেঘের ভেলায় শরৎ আসে আলতো হাওয়ায়, দোলা দিয়ে যায় নদীর তীরের কাশবনে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ৩১, ২০২১ ১৪:২৩ Asia/Dhaka
  • ‘রেডিও তেহরান আমার জীবনের সাথে সম্পৃক্ত’

মহোদয়, আসসালামু আলাইকুম। এখন শরৎ কাল। গ্রীষ্মের দাবদাহ আর বর্ষাকালের অবিরাম বর্ষণের পর শরৎ ঋতু জনজীবনে আসে ভিন্ন চেহারায়, ভিন্ন প্রকৃতিতে। এসময় প্রকৃতি হয়ে ওঠে স্নিগ্ধ ও মনোরম। মেঘের ভেলায় শরৎ আসে আলতো হাওয়ায়, দোলা দিয়ে যায় নদীর তীরের কাশবনে।

শরৎ মানেই হৃদয়ের উষ্ণ ছোঁয়া। দৃষ্টিনন্দন শরৎ ঋতুর প্রকৃতি যেখানে নীলিমা খেলা করে আকাশের নীলে, যেখানে পাখিরা প্রাণখুলে উড়ে, সাদা মেঘের অপরূপ কোলে এমনই এক মুহূর্তে রেডিও তেহরান-এর সকল কর্মকর্তা, কলা-কুশলী ও অগণিত শ্রোতা বন্ধুকে শরতের সাত রঙের একরাশ আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি।

আমি রেডিও তেহরান-এর একজন জন্মলগ্নের শ্রোতা। বর্তমান বিশ্বে শর্টওয়েভ বাংলা রেডিও অনুষ্ঠানগুলো যখন বন্ধ হবার উপক্রম হচ্ছে অথবা অর্থ সঙ্কটে ভুগছে সেই সময় রেডিও তেহরান আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে অনুষ্ঠান প্রচার করছে। ফেসবুক, ইউটিউব, ওয়েবসাইট ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যম অনুষ্ঠান প্রচার করে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। সেই সাথে দিন দিন শ্রোতা সঙখ্যা বেড়েই চলছে।

রেডিও তেহরান এমন একটি গণমাধ্যম যার তুলনা সে নিজেই। আমি রেডিও তেহরানকে ভালোবাসার একটি মাত্র কারণ হলো- রেডিও তেহরান আমার জীবনের সাথে সম্পৃক্ত। রেডিও তেহরানকে বাদ দিয়ে আমার জীবনকে আলাদাভাবে দেখা সম্ভব নয়।

রেডিও তেহরান থেকে প্রচারিত নিয়মিত অনুষ্ঠানসমূহ- অর্থসহ পবিত্র কুরআন তেলাওয়াত, বিশ্ব সংবাদ, দৃষ্টি পাত ও কথাবার্তা।

সাপ্তাহিক অনুষ্ঠানসমুহ হলো- ইরান ভ্রমণ, আসমাউল হুসনা, প্রিয়জন, দর্পন, স্বাস্থ্যকথা, রংধনু আসর, পাশ্চাত্যে জীবনব্যবস্থা, ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস, আদর্শ মানুষ গড়ার কৌশল, গল্প ও প্রবাদের গল্প, কুরআনের আলো ও আলাপন।

রেডিও তেহরানই বিশ্বের একমাত্র বেতার যা পশ্চিমা হলুদ সাংবাদিকতার পরিবর্তে স্বচ্ছ, পরিষ্কার, সত্য, নিরপেক্ষ, বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনায় ব্রতী ও মুসলিম জাহানের নির্যাতিত নিপীড়িত মজলুম মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করে এবং সেইসাথে তাদের দুঃখ বেদনাগুলো অকাতরে তুলে ধরে ও পাশে দাঁড়ায়। এছাড়া, ইসলামী ধ্যান-ধারণার মধ্য দিয়ে আলোকিত মানুষ গড়ার চেষ্টা করে। নীতি-নৈতিকতার শিক্ষা দিয়ে আদর্শ মানুষ গড়ার চেষ্টাও চালায়।

রেডিও তেহরান থেকে জানতে পারি ইরাক-ইরানের ভ্রাতৃঘাতী সংঘাতের করুণ ইতিহাস, আল্লাহর ৯৯ নামের মাহাত্ম্য, গল্প কাহিনিতে নৈতিকতার শিক্ষায় মন ভরে যায়। রেডিও তেহরান হলো বৌদ্ধিক চিন্তার সেতুবন্ধন, সুন্দর উপস্থাপনাগুলো যেন এক একটা শব্দ প্রতিমা এবং অনুষ্ঠানগুলো মননশীল অভিব্যক্তি ও চিন্তার ফসল। তাই রেডিও তেহরান আমার অতি প্রিয়। আমি রেডিও তেহরান-এর উত্তরোত্তর মঙ্গল কামনা করছি। রেডিও তেহরান তুমি এগিয়ে যাও। এই কামনায় আবারো সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। খোদা হাফেজ। ইতি-

 

আব্দুস সালাম সিদ্দিক

সভাপতি,

সকাল-সন্ধ্যা রেডিও লিসেনার্স ক্লাব, কান্দুলিয়া, বরপেটা, আসাম, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৩১