প্রথম চিঠিতে রেডিও তেহরান সম্পর্কে মতামত ও পরামর্শ
https://parstoday.ir/bn/news/letter-i97438-প্রথম_চিঠিতে_রেডিও_তেহরান_সম্পর্কে_মতামত_ও_পরামর্শ
আসসালামু আলাইকুম। প্রথমে আমার সালাম গ্রহণ করবেন। আমি রেডিও তেহরানকে অনেক ভালোবাসি। আমি আপনাদের একজন পুরোনো শ্রোতা। আপনাদের কাছে এটাই আমার প্রথম চিঠি।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
সেপ্টেম্বর ১৬, ২০২১ ০৮:২৬ Asia/Dhaka
  • প্রথম চিঠিতে রেডিও তেহরান সম্পর্কে মতামত ও পরামর্শ

আসসালামু আলাইকুম। প্রথমে আমার সালাম গ্রহণ করবেন। আমি রেডিও তেহরানকে অনেক ভালোবাসি। আমি আপনাদের একজন পুরোনো শ্রোতা। আপনাদের কাছে এটাই আমার প্রথম চিঠি।

আমি তৃতীয় শ্রেণি থেকে রেডিও শুনছি। সে সময় শর্টওয়েভ নামক মহাসাগরে হারিয়ে যাই। একদিন রেডিওর নব ঘুরাতে ঘুরাতে রেডিও তেহরানকে আবিষ্কার করি এবং তখন থেকে আজ পর্যন্ত অনুষ্ঠান শুনছি।

রেডিও তেহরান আমাদের জীবনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে এ বেতারের খবর আমার কাছে খুব ভালো লাগে। এখান থেকে যে সমস্ত খবর শোনা যায় তা অন্য কোনো মাধ্যমে পাওয়া যায় না। সত্যনিষ্ঠ খবর প্রচার করার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি রেডিও তেহরানকে। আশা রাখছি পৃথিবী যতদিন থাকবে রেডিও তেহরানের এ ধারা ততদিন চলতে থাকবে।

রেডিও তেহরানের সাথে যারা যুক্ত আছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা। আপনারা রেডিও তেহরানকে গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখবেন যাতে বাংলা ভাষাভাষী সব মানুষ রেডিও তেহরানের সত্যনিষ্ঠ সংবাদ শুনতে পায়।

রেডিও তেহরানের রংধনু আসর একটি জনপ্রিয় অনুষ্ঠান। এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি যা আমাদের জীবনে চলার ক্ষেত্রে প্রয়োজন। আশা রাখছি রেডিও তেহরান অনুষ্ঠানের সময়সীমা বাড়াবে যাতে আমরা বেশি করে শুনতে পারি।

আরেকটি কথা হল- রেডিও তেহরানের পেজটি যাতে বেশি মানুষ দেখতে পারে তার জন্য বুস্ট পোস্ট দেওয়া উচিত। বুস্ট পোস্ট-এর মাধ্যমে সকল মানুষের কাছে রেডিও তেহরানের পেজটি দৃশ্যমান হবে। এতে আশা রাখছি শ্রোতা অনেক বাড়বে।

সর্বশেষে রেডিও তেহরানের সাথে জড়িত সকল কলাকুশলীকে জানাচ্ছি একরাশ প্রীতি ও ভালোবাসা। আজ এই পর্যন্তই।

 

মোঃ মাহবুব আলম

বরগুনা, বরিশাল।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।