শ্রোতাদের মতামত
‘মজলুম ও নির্যাতিত মানুষের পক্ষে অবস্থান রেডিও তেহরানের আলাদা বৈশিষ্ট্য’
সুপ্রিয় মহোদয়, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইলো। জীবিকার তাগিদে ব্যস্ততা বাড়ে জীবনের খাতায়। ক্লান্তির ঝাঁপটা এসে লাগে চোখের পাতায়। ক্লিষ্টতা গ্রাস করে সব কিছু। পৃথিবীব্যাপী সমস্ত অনিয়ম আর অনাচারের চোরাবালিতে আটকে থাকা জীবন মুক্তির পথ খু্ঁজে ফেরে দিন শেষে।
রেডিও তেহরান শুনি ফেসবুক লাইভে। মনের সমস্ত ক্লান্তি, শ্রান্তি ও ক্লিষ্টতা নিমিষেই দূর হয়ে যায়। নতুন ভালোলাগায় হৃদয়ে শান্তি ফিরে পাই। 'আদর্শ মানুষ গঁড়ার কৌশল', 'রংধনু আসর' আর সোমবারের 'প্রিয়জনে' দেশ-বিদেশের হাজারো পত্রলেখক বন্ধুদের ফেসবুক লাইভে সরব উপস্থিতি দেখে মনে শক্তি ও সাহস পাই। আনন্দে উচ্ছ্বসিত হয় মন। উপস্থাপক গাজী আবদুর রশীদ ভাইয়া ও উপস্থাপিকা আকতার জাহান আপুর আদূরে গলার উপস্থাপনা এবং প্রযোজক আশরাফুর রহমান এর চমৎকার কথামালা শুনে মনে হয় পৃথিবীটা কতোইনা সুন্দর! তখন চারিদিকের সব কিছু ভালো লাগে।
তাছাড়া মজলুম ও নির্যাতিত মানুষের পক্ষের সংবাদ ও অনুষ্ঠানমালা রেডিও তেহরানকে দিয়েছে আলাদা বৈশিষ্ট্য। তাইতো ভালোবেসে যুক্ত হই রেডিও তেহরানে।
গত ১৫ সেপ্টেম্বর প্রচারিত অনুষ্ঠানে অন্যান্য পরিবেশনার সাথে বিশেষ আকর্ষণ ছিল 'স্বাস্থ্যকথা' অনুষ্ঠানটি। সেদিন 'স্বাস্থ্যকথায়' ঢাকার মহাখালি কোভিড ডেডিকেটেড হাসপাতাল-এর স্বনামধন্য মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার কবিরুল হাসান বিন রকিব এর চমৎকার ও সাবলীল কথামালায় কোভিড পরবর্তী জটিলতা নিয়ে বিশদ আলোচনা টি ছিল খুবই গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী। তথ্যবহুল চমৎকার আলোচনা ও চমৎকার অনুষ্ঠানের জন্য রেডিও তেহরানসহ ডক্টরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আলোচনাটি সবার ব্যক্তি জীবনে অনেক কাজে দেবে বলে আমি বিশ্বাস করি। আশা করি এই ভয়াবহতা ও জটিলতা কেটে গিয়ে সোনালী ভোরে আবার জেগে ওঠবে সুস্থ ও স্বাভাবিক পৃথিবী। আনন্দ কলোরলে জীবন খুঁজে পাবে স্বাচ্ছন্দতা। নতুন আলোয় পৃথিবী ভরে ওঠবে বিশুদ্ধ ভালোবাসায়। কল্যাণ আর মানবিকতায় রেডিও তেহরান এভাবেই সুবিস্তৃত হোক বিশ্ব পরিমণ্ডলে। আজ ইতি টানছি এখানেই।
বিনীত,
হারুন অর রশীদ
সভাপতি, জাগো রেডিও লিসেনার্স ক্লাব।
গ্রাম. পূর্ব নলছিয়া
পো. বিনোদটঙ্গী
থানা. মাদারগঞ্জ
জেলা. জামালপুর-২০১০
পার্সটুডে/আশরাফুর রহমান/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।