'সত্যনিষ্ঠ খবর প্রচারের কারণে রেডিও তেহরানের সুনাম দিন দিন বাড়ছে'
https://parstoday.ir/bn/news/letter-i97856-'সত্যনিষ্ঠ_খবর_প্রচারের_কারণে_রেডিও_তেহরানের_সুনাম_দিন_দিন_বাড়ছে'
রেডিও তেহরানের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ' আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের পাশাপাশি মানসম্মত লেখাগুলো ধারাবাহিকভাবে পার্সটুডে ডটকমে প্রকাশিত হচ্ছে। আজ প্রকাশিত হলো বাংলাদেশের বগুড়া জেলার প্রতিযোগী মো. হাসানুর রহমানের লেখা।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
সেপ্টেম্বর ২৬, ২০২১ ০৯:৫২ Asia/Dhaka
  • 'সত্যনিষ্ঠ খবর প্রচারের কারণে রেডিও তেহরানের সুনাম দিন দিন বাড়ছে'

রেডিও তেহরানের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ' আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের পাশাপাশি মানসম্মত লেখাগুলো ধারাবাহিকভাবে পার্সটুডে ডটকমে প্রকাশিত হচ্ছে। আজ প্রকাশিত হলো বাংলাদেশের বগুড়া জেলার প্রতিযোগী মো. হাসানুর রহমানের লেখা।

সংবাদমাধ্যমে রেডিও তেহরান-এর অসীম ভূমিকা বর্ণনা করে শেষ করা যাবে না। আজ সারা বিশ্বব্যাপী রেডিও তেহরান-এর সুনাম এই জন্য যে, তাঁদের খবর সত্যনিষ্ঠ ও প্রাণবন্ত। রাজনীতি থেকে শুরু করে সাধারণ মানুষের জীবনের পরতে-পরতে ঘটে যাওয়া জীবন্ত খবর প্রচারে গোটা দুনিয়ায় রেডিও তেহরানের কদর দিন দিন বেড়েই চলেছে।

ইরান মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম দেশ। ১৭ এপ্রিল ১৯৮২ সাল থেকে রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের সম্প্রচার শুরু করে, এখন বিশ্বের প্রায় ৩০টি ভাষায় চলমান ঘটনাপ্রবাহের খবর অনলাইনের মাধ্যমে প্রচার করে। বর্তমানে প্রতিদিন রাত সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা এবং রাত সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত। প্রচারিত হয় শর্টওয়েভ, ইন্টারনেট, স্মার্ট ফোন, ট্যাবলেটে এবং স্যাটেলাইটে। মূল্যবান প্রচারণার কিছু অনুষ্ঠান তুলে ধরছি:

 (১)  আদর্শ মানুষ গড়ার কৌশল:  নবী করিম (সা.) বলেছেন, ‘সবচেয়ে আপন হলেন মা’, ‘মায়ের পদতলে স্বর্গ’, ‘মা-বাবাকে কখনও কষ্ট দিও না’। কবির ভাষায়, ‘ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে।’ শিশুরাই জাতির ভবিষ্যৎ। তাই তাদের উন্নত মানুষ হিসেবে গড়ে তুলতে ও সুশিক্ষিত করতে দরকার সুষ্ঠু ও পরিকল্পিত শিক্ষা আর প্রশিক্ষণ। পূর্ণাঙ্গ ও শ্রেষ্ঠ ধর্ম ইসলাম জীবনের সব ক্ষেত্রের মত এক্ষেত্রেও দিয়েছে জরুরি দিক-নির্দেশনা। রেডিও তেহরান এ বিষয়টি খুবই সুনিপুণভাবে প্রচার করে থাকেন। দেশ, সমাজ, পরিবার তথা ব্যক্তি জীবনে এর প্রভাব অপরিসীম।

 (২) পাশ্চাত্যে জীবনব্যবস্থা: জীবন-যাপনের ধরণ সমাজবিজ্ঞানের একটি বিশেষ গুরুত্বপূর্ণ ধাপ। এটি সংস্কৃতিরও অংশ বিশেষ। মানুষের জীবনে এর প্রয়োজনীতার কারণে সমাজের সব ক্ষেত্রেই তা জটিল হয়ে উঠেছে। বিশ্বের বিভিন্ন দেশে বিষয়টিকে বেশ গুরুত্ব দিচ্ছে। একটা সময় পর্যন্ত সারা পৃথিবীর মানুষের খাদ্যাভ্যাস, পোশাক-পরিচ্ছদ, আচার-আচরণ, বিয়ে, পরিবার গঠনের প্রক্রিয়া, আবাসন এবং ব্যবসা-বাণিজ্যসহ নিত্য দিনের জীবন প্রণালীতে বেশ পার্থক্য দেখা যেত না। কিন্তু সময় পরিবর্তনের সাথে সাথে মানুষের জীবন-যাপনের ধরণেও পরিবর্তন এসেছে। চরিত জীবনের সার্বিক দিক পর্যালোচনার মাধ্যমে রেডিও তেহরান আজ সব শ্রেণি-পেশার মানুষের কাছে এই বার্তা পৌঁছাতে পেরেছে।

(৩) কুরআনের আলো: কুরআন সম্পূর্ণ অবিকৃত অবস্থায় বর্তমানের মানবজাতির নিকট মজুত আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে- ইনশাআল্লাহ। এ প্রসঙ্গে আল্লাহতায়ালা ইরশাদ করেন, ‘আমি কুরআন নাজিল করেছি এবং আমিই এর হেফাজতকারী।’ তথ্য-প্রযুক্তির চাকচিক্যময় চোখ ধাঁধানো এ যুগেও যে গ্রন্থটি সম্পর্কে বিশ্ববাসীর বিস্ময়ের অন্ত নেই তার নাম কুরআনে কারিম। কুরআন একাধারে বিশ্ব পরিচালনার সংবিধান, বিজ্ঞান গ্রন্থ, সমাজ বিজ্ঞান এবং একটি আধ্যাত্মিক গ্রন্থ। জ্ঞানের এমন কোনো শাখা আজও উদ্ভব হয়নি, যে সম্পর্কে কুরআনে উল্লেখ নেই। কিয়ামত পর্যন্ত মানব জাতির সব চাহিদা ও জিজ্ঞাসার জবাব এই কুরআন। এ বিষয়সমূহ খুবই চমৎকারভাবে তুলে ধরে থাকে রেডিও তেহরান।

(৪) কথাবার্তা: রেডিও তেহরানের এক অনন্য অসাধারণ অনুষ্ঠান হলো কথাবার্তা। শুধু বাংলা ভাষাভাষীই নয়, সারা দুনিয়ার খবরের সারাংশ তুলে এনে তার পর্যালোচনা করে থাকে। যা সকল শ্রেণী পেশার মানুষের মন জয় করতে পেরেছে।

(৫) গল্প ও প্রবাদের গল্প: যুগের পর যুগ ধরে বিশ্ব সাহিত্য ও সংস্কৃতিকে বিশেষ করে মুসলিম দেশগুলোর সাহিত্য সংস্কৃতির নেপথ্য প্রেরণা ছিল ইরানের সাহিত্য কর্ম। অসংখ্য গল্প কিংবা প্রবাদ প্রবচন যেসব আমরা প্রায়ই মুখে মুখে উচ্চারণ করি সেগুলো যে ইরানের অনেকেরই হয়তো তা জানা নেই। রেডিও জন্য আজ মুঠোবন্দি।

এ ছাড়াও, চিঠিপত্রের আসর প্রিয়জন, রংধনু আসর ইত্যাদি জীবনঘনিষ্ঠ অনুষ্ঠান শ্রতাদের উপহার দিয়ে যাচ্ছে রেডিও তেহরান।

উপরিলিখিত বিষয়গুলো মনোযোগের সাথে পর্যালোচনা করলে এ কথাতেই উপনীত হওয়া যায় যে, আজ সারা বিশ্বব্যাপী যতগুলো প্রচার মাধ্যম চলমান তাদের মধ্যে রেডিও তেহরান সবার শীর্ষে রয়েছে।

 

মো. হাসানুর রহমান

গ্রাম: স্বরো, পোস্ট: ছোনকা,

উপজেলা: শেরপুর, জেলা: বগুড়া-৫৮৪০, বাংলাদেশ

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।