শ্রোতাদের মতামত
রেডিও তেহরানের ‘দৃষ্টিপাত’ অনুষ্ঠান: একটি নির্মোহ বিশ্লেষণ
মহাশয়, আসসালামু আলাইকুম। পত্রের শুভ সূচনাতেই রেডিও তেহরানের সকল কর্মকর্তা, কলা-কুশলী, উপস্থাপক/উপস্থাপিকা, প্রযোজক, পরিচালক ও অগণিত শ্রোতাবন্ধুকে আন্তরিক সাদর সম্ভাষণ ও শুভেচ্ছা জানাই। আজকের লেখায় প্রত্যাহিক অনুষ্ঠান ‘দৃষ্টিপাত’-এর ওপর দৃষ্টি নিক্ষেপ করার প্রয়াস চালাব।
রেডিও তেহরান থেকে প্রচারিত একটি সুন্দর, সবার আকর্ষণীয় ও গ্রহণযোগ্য, সময়োপযোগী, সার্থক অনুষ্ঠান হলো- ‘দৃষ্টিপাত’। দু’টি শব্দ ‘দৃষ্টি’ ও ‘পাত’ দ্বারা গঠিত এই অনুষ্ঠানটি। যার আভিধানিক অর্থ হলো- ‘গভীরভাবে দৃষ্টি নিবব্ধ করা’, ‘সূক্ষ্মভাবে নিরীক্ষণ করা’ বা ‘গভীর মনোযোগ দেওয়া’। নামের মধ্যেই অনুষ্ঠানটির স্বার্থকতা নিহিত রয়েছে।
রেডিও তেহরান জন্মলগ্ন থেকে আজ অবধি বিশ্ব সংবাদের পর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান ‘দৃষ্টিপাত’ প্রচার করে আসছে। বিশ্ব সংবাদে প্রচারিত কোনো সংবাদ অথবা গুরুত্বপূর্ণ কোনো ঘটনা যা সম্পূর্ণভাবে বিশ্লেষণ করা সম্ভব হয় না, তেমন দুটি সংবাদ বা ঘটনার চুলচেরা বিশ্লেষণ করা হয় দৃষ্টিপাত অনুষ্ঠানে।
অনুষ্ঠানটি থেকে ঘটনার নির্মোহ ও নিরপেক্ষ বিশ্লেষণের দরুণ প্রকৃত সত্যটি দিনের আলোর মত পরিষ্কারভাবে শ্রোতাদের সামনে ভেসে ওঠে। সেই সাথে চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে ঘটনার রহস্য উন্মোচন হয়। সেই জন্যই দৃষ্টিপাত অনুষ্ঠানটি থেকে জটিল ঘটনা প্রবাহের বিষয়টি আমাদের সম্মুখে পরিস্কারভাবে ফুটে ওঠে। তাই অনুষ্ঠানটি আমার নিকট অতি প্রিয়, তথ্যসমৃদ্ধ ও গুরুত্বপূর্ণ বলে মনে করি।
তাছাড়া, ঢাকা ও কোলকাতার সংবাদদাতাদ্বয় যখন তাঁদের প্রতিবেদনের সাথে মাঠ পর্যায়ের কথাবার্তা ও প্রতিক্রিয়া প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করেন তখন আর ঘটনাটিকে সাজানো অথবা অসত্য বলার কোনো অবকাশ থাকে না। তাই অনুষ্ঠানটি থেকে ঘটনার রহস্য উদঘাটন ও নানা প্রশ্নের উত্তর পেয়ে ধন্য হই। সেই জন্যই অনুষ্ঠানটি সকল শ্রোতা বন্ধুই গভীর মনোযোগ দিয়ে শুনে থাকেন। আমিও সবার সাথে অনুষ্ঠানটি থেকে নানা অজানা তথ্য জেনে আমার জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করি। সেই জন্যই দৃষ্টিপাত অনুষ্ঠানটি আমার নিকট অতি প্রিয় ও সময়োপযোগী এবং সার্থক অনুষ্ঠান বলে মনে করি।
শেষে রেডিও তেহরান শুরু থেকেই এমন সবার গ্রহণযোগ্য, কাঙ্ক্ষিত, সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ, স্বার্থক অনুষ্ঠান উপহার দেবার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানেই চিঠির পরিসমাপ্তি। খোদা হাফেজ। ধন্যবাদান্তে,
আব্দুস সালাম সিদ্দিক,
সকাল-সন্ধ্যা রেডিও লিসেনার্স ক্লাব,
কান্দুলিয়া, বড়পেটা, আসাম, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।