'রেডিও তেহরান অগণিত শ্রোতার হৃদয়ের গভীরে স্থায়ী আসনে আসীন'
https://parstoday.ir/bn/news/letter-i98482-'রেডিও_তেহরান_অগণিত_শ্রোতার_হৃদয়ের_গভীরে_স্থায়ী_আসনে_আসীন'
রেডিও তেহরানের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ' আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের পাশাপাশি মানসম্মত লেখাগুলো ধারাবাহিকভাবে পার্সটুডে ডটকমে প্রকাশিত হচ্ছে। আজ প্রকাশিত হলো বাংলাদেশের রাজশাহীর শ্রোতা মোঃ সাইফুল ইসলাম থান্দার-এর লেখা।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
অক্টোবর ১১, ২০২১ ১১:৪৭ Asia/Dhaka
  • 'রেডিও তেহরান অগণিত শ্রোতার হৃদয়ের গভীরে স্থায়ী আসনে আসীন'

রেডিও তেহরানের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ' আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের পাশাপাশি মানসম্মত লেখাগুলো ধারাবাহিকভাবে পার্সটুডে ডটকমে প্রকাশিত হচ্ছে। আজ প্রকাশিত হলো বাংলাদেশের রাজশাহীর শ্রোতা মোঃ সাইফুল ইসলাম থান্দার-এর লেখা।

১৯৮২ সালের ১৭ এপ্রিল যাত্রা শুরু হওয়া ইসলামী প্রজাতন্ত্র ইরানের বহির্বিশ্ব কার্যক্রম-এর বাংলা বিভাগ অতি যত্নে বেড়ে উঠতে উঠতে আজ ৩৯ বছরে পদার্পণ করেছে; যা এখন শ্রোতাপ্রিয়তায় সম্পূর্ণ পরিণত।

রেডিও তেহরান-এর বাংলা অনুষ্ঠান ইসলামী প্রজাতন্ত্র ইরানের অন্যতম প্রসিদ্ধ একটি রেডিও চ্যানেল। যার চমৎকার সব অনুষ্ঠানসূচির মাঝে- বাংলাদেশ ও ভারতে নিযুক্ত সংবাদদাতাদের সরেজমিন প্রতিবেদনপূর্ণ বস্তুনিষ্ঠ ও নির্ভীক সময়োপযোগী বিশ্ব সংবাদ পরিবেশন, দূরদর্শী ও সাহসী সংবাদ বিশ্লেষণের অনুষ্ঠান দৃষ্টিপাত, ধর্মীয় বিশ্বাসের ভিত্তিনির্ভর মহামূল্যবান ধারাবাহিকসমুহ, ইরানকে চেনা ও জানার মত দর্পনতুল্য চমৎকার কিছু পরিবেশনা, শিশুবৎসল প্রিয় সাপ্তাহিক রংধনু আসর এবং ইরান-ইরাক যুদ্ধের প্রকৃত তথ্যের নিরপেক্ষতা আর আকর্ষণীয় উপস্থাপন শৈলীর মাধ্যমে রেডিও তেহরান বাংলা বিভাগ আজ বিশ্বব্যাপী অগণিত বাংলা ভাষা-ভাষী শ্রোতাদের হৃদয়ের গভীরে স্থায়ী আসনে আসীন।

বিগত দিনগুলোতে সংঘটিত হওয়া বিশ্বের বড় বড় যুদ্ধবিগ্রহের ঘটনার সঠিক তথ্য জানতে বিশেষ করে- সার্ব সেনাবাহিনীর দ্বারা নির্বিচারভাবে বসনিয়া-হার্জেগোভিনার সংখ্যালঘু মুসলিম নিধন, অনেকটা নিয়মিতভাবেই ইহুদিবাদী ইসরাইল কর্তৃক নৃশংসভাবে ফিলিস্তিন মুসলমান নিধনের সঠিক সংবাদ পেতে, ভারতের বাবরি মসজিদ ধ্বংস, মুসলিম নিপীড়ন, মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক চালানো রোহিঙ্গা জনগোষ্ঠী খ্যাত মুসলিম হত্যাযজ্ঞের ঘটনা পুরোপুরিভাবে জানতে রেডিও তেহরান বাংলা বিভাগের প্রতি আস্থাশীল ছিলাম।

মাল্টিমিডিয়ার যুগে নানা পরিবর্তন ঘটছে প্রতিনিয়ত, আধুনিক তথ্য প্রযুক্তি বদলে দিচ্ছে সবকিছু। কিন্তু এত কিছুর পরও রেডিও তেহরান বাংলা অনুষ্ঠানের জনপ্রিয়তা মোটেও কমেনি বরং তা বৃদ্ধি পেয়েছে বহু গুণ।

পরিশেষে বলতে চাই, সাধারণ তথা সর্বস্তরের মানুষের মাঝে সঠিক, বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সংবাদের ব্যাপক সম্প্রারণই যদি গণমাধ্যমের ভূমিকা হয়, তাহলে পাশ্চাত্যের সমস্ত গণমাধ্যমের শীর্ষে স্থান পাবে 'রেডিও তেহরান'। রেডিও তেহরান বাংলা বিভাগ তার ব্যতিক্রমী সংবাদ পরিবেশন স্বকীয়তায় যুগ যুগ ধরে বেঁচে থাকুক শ্রোতাদের অন্তরে। এমন  প্রত্যাশায়  ---

 

মোঃ সাইফুল ইসলাম থান্দার

গ্রাম: পুরান তাহির পুর, ডাকঘর: আলিয়াবাদ

উপজেলা: দূর্গাপুর, জেলা: রাজশাহী-৬২৫১, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।