-
অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা: আগামীতে প্রকল্প অর্থায়ন নিয়ে শঙ্কা
জানুয়ারি ১৮, ২০২০ ১৪:২২ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয় মেয়াদের এক বছর পার হয়েছে। বিদায়ী ২০১৯ সালে গতানুগতিক পথে চলেছে বাংলাদেশের অর্থনীতি। ছিলো না নতুন কোন চমক। সেভাবে বিনিয়োগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে অগ্রগতি আসেনি। লক্ষ্যমাত্রা অনুযায়ী বড় ধরনের ঘাটতি দেখা যাচ্ছে রাজস্ব আয়ে। রেমিট্যান্স আয় ছাড়া প্রায় সবক্ষেত্রেই দেখা গেছে নেতিবাচক প্রবণতা। অর্থনীতির অন্তত ১৩টি সূচক এখন নিম্নমুখী।
-
জনগণের অর্থ মিতব্যায়িতার সাথে ব্যবহার করুন: কর্মকর্তাদের প্রতি শেখ হাসিনা
ডিসেম্বর ১২, ২০১৯ ১৪:১০প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসনের কর্মকর্তাদের দুর্নীতিমুক্ত থেকে জনগণের অর্থ মিতব্যায়িতার সাথে জনগণের উন্নয়নের কাজে ব্যবহার করার আহবান জানিয়েছেন। বৃহস্পতিবার আইন ও প্রশাসন কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে নবীন কর্মকর্তাদের প্রতি এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
-
আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি এনবিআর: নানা উদ্যোগ
ডিসেম্বর ০৪, ২০১৯ ১৪:১২বাংলাদেশে এ বছর আয়কর আদায়ের পরিমাণ বাড়লেও কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চলতি অর্থবছরের বাজেটে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ হয়েছে তিন লাখ ২৫ হাজার ৬০০ কোটি টাকা যার প্রায় ৩৬ শতাংশই আসবে আয়কর থেকে। এই লক্ষ্য অর্জনে নাগরিকদের করপ্রদানে উৎসাহ দিতে করমেলাসহ নানা উদ্যোগ নিয়েছে এনবিআর।
-
‘উন্নয়নের সব সূচকে দ. এশিয়ায় অনেক দেশের চেয়ে এগিয়ে বাংলাদেশ’
নভেম্বর ০৪, ২০১৯ ২১:৫৫উন্নয়নের সব সূচকে দক্ষিণ এশিয়ার অনেক দেশের চেয়ে বাংলাদেশ এগিয়ে আছে বলে জানিয়েছেন বিশ্ব ব্যাংকের নির্বাহী পরিচালকরা। সোমবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে গত এক দশকে বাংলাদেশের অর্জিত অবিশ্বাস্য উন্নয়নের ভূয়সী প্রশংসা করে একথা জানান তারা। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
-
এক দশকের মধ্যে বর্তমানে সবচেয়ে চাপে বাংলাদেশের অর্থনীতি: সিপিডি
নভেম্বর ০৪, ২০১৯ ১৩:৫২বাংলাদেশের অর্থনীতি গত এক দশকের মধ্যে এখন সবচেয়ে বেশী চাপের মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি।
-
'বাংলাদেশে গ্রামীণ কৃষিভিত্তিক পরিবারের সংখ্যা কমে যাওয়া আশঙ্কাজনক'
অক্টোবর ২৮, ২০১৯ ১৫:৫৮বাংলাদেশে গত এক দশকে কৃষিভিত্তিক পরিবারের সংখ্যা প্রায় তিন শতাংশ কমে গেছে। দেশে দ্রুত নগরায়ণ বৃদ্ধি পাওয়া, অকৃষিখাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং কৃষি উৎপাদন কম লাভজনক হবার কারণে ধীরে ধীরে কৃষিভিত্তিক পরিবারের সংখ্যা তুলনামূলকভাবে হ্রাস পাচ্ছে।
-
ব্যাংকিং খাত থেকে বাংলাদেশ সরকারের ঋণ নেয়ার হার বৃদ্ধির প্রতিক্রিয়া
অক্টোবর ২৭, ২০১৯ ১৫:৩৩বাংলাদেশে অর্থনীতিতে বেসরকারি খাতের চেয়ে সরকারি খাতেই ঋণপ্রবাহ বেশি মাত্রায় বেড়ে যাচ্ছে। এতে বেসরকারি খাতের বিকাশ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখতে পাচ্ছেন অর্থনীতিবিদরা।
-
ঋণখেলাপিদের জন্য সময় বাড়ালো বাংলাদেশ ব্যাংক, পুঁজিবাজারে অস্থিরতা
অক্টোবর ২৪, ২০১৯ ১৩:৩৫বাংলাদেশে ব্যাংক থেকে ঋণ নিয়ে তা পরিশোধ না করে যারা ঋণখেলাপি হয়ে রয়েছেন, তাদের ঋণ পুনঃতফসিল করার জন্য আর একদফা সময় বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
-
বাংলাদেশের আর্থিক খাতে অস্থিরতা, দেখা দিয়েছে তারল্য সংকট
অক্টোবর ১৯, ২০১৯ ১৭:৫৩বাংলাদেশের আর্থিক খাতে অস্থিরতা ব্যাপক আকার ধারণ করেছে। ব্যাংকের মূলধন ঘাটতি, মাত্রাতিরিক্তি খেলাপি ঋণ, সরকারের ঋণ গ্রহণের পরিমাণ বৃদ্ধি, টাকা পাচার, পুঁজি বাজারে বিদেশি বিনিয়োগ কমে যাওয়া, ব্যাপক দুর্নীতি ও প্রকল্পের নামে ব্যয় বৃদ্ধি ইত্যাদি পরিস্থিতি মোকাবেলা করে আর্থিক খাত এখন টালমাটাল অবস্থায়।
-
বাংলাদেশের পুঁজিবাজারে টানা দরপতন: দিশেহারা বিনিয়োগকারীরা
অক্টোবর ১৬, ২০১৯ ১৬:০৪বাংলাদেশের পুঁজিবাজারে দরপতন অব্যাহত রয়েছে। টানা দরপতনে দিশেহারা ছোট-বড় বিনিয়োগকারীরা। এক ধরনের আতঙ্ক বিরাজ করছে তাদের মধ্যে। লেনদেন নেমে এসেছে তলানীতে। ইতোমধ্যে বিদেশি বিনিয়োগকারীদের অনেকেই বাজার থেকে পুঁজি প্রত্যাহার করে নিয়েছে।