-
ইসরাইলের ১২টি জাহাজে হামলা চালিয়েছে ইরান: আইআরজিসি কমান্ডার
সেপ্টেম্বর ০৮, ২০২৪ ০৬:২৬ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, আন্তর্জাতিক পানিসীমায় ইহুদিবাদী ইসরাইল ইরানের তেল ট্যাংকারগুলোর ওপর হামলা চালানোর পর ইরান অন্তত এক ডজন ইসরাইলি জাহাজে হামলা চালিয়েছে।
-
‘ইসমাইল হানিয়ার হত্যার প্রতিশোধ অবশ্যই নেয়া হবে’
আগস্ট ২৫, ২০২৪ ১৫:১৯ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কমান্ডার ইন চিফ মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, ইরানের মাটিতে ইহুদিবাদী ইসরাইলের সংঘটিত অপরাধের বিরুদ্ধে অবশ্যই প্রতিশোধ নেয়া হবে। এ বিষয়ে তেহরান তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।
-
“হামাস নেতাকে হত্যার বিষয়ে ইসরাইলকে ‘হিসেবি জবাব’ দেয়া হবে”
আগস্ট ২১, ২০২৪ ১২:১৪ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সাবেক প্রধান মোহসেন রেজায়ি বলেছেন, ফিলিস্তিনের হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের বিষয়ে ইহুদিবাদী ইসরাইলকে ইরান অবশ্যই প্রতিশোধমূলক জবাব দেবে এবং তা হবে খুবই ‘হিসেবি’। গত ৩১ জুলাই তেহরানে ইসমাইল হানিয়া ইহুদিবাদী ইসরাইলের গুপ্তহত্যার শিকার হন।
-
ইসরাইলের জন্য কঠোর জবাব অপেক্ষা করছে: আইআরজিসি
আগস্ট ২০, ২০২৪ ০৬:২৬ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাভি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাজধানী তেহরানে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াহকে শহীদ করার ঘটনায় ইহুদিবাদী ইসরাইলের জন্য কঠোর জবাব অপেক্ষা করছে। তিনি বলেন, হামাস নেতার হত্যাকাণ্ডের জবাব হবে ১৪ এপ্রিলের প্রতিশোধমূলক হামলার চেয়ে শক্তিশালী।
-
‘আন্তর্জাতিক পানিসীমায় আমরা তোমাদের নিকটতম পয়েন্টে পৌঁছাতে পারি’
আগস্ট ১৩, ২০২৪ ০৭:৩৩ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র শহীদ লেফটেন্যান্ট জেনারেল হাজ কাসেম সোলাইমানি বহরের কমান্ডার বলেছেন, আইআরজিসি’র নৌ শাখা নিতান্তই একটি উপকূলীয় বাহিনী নয় বরং আন্তর্জাতিক পানিসীমায় এর উপস্থিতি বজায় রাখতে সক্ষম।
-
ইসমাইল হানিয়াকে হত্যার জন্য ইহুদিবাদী ইসরাইল সময়মতো জবাব পাবে
আগস্ট ১২, ২০২৪ ১০:৪০ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে সন্ত্রাসী হামলার মাধ্যমে শহীদ করার কঠোর নিন্দা জানিয়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলেছে, ইহুদিবাদীরা সময়মতো এই বোকামিপূর্ণ সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাব পাবে।
-
ইসরাইলের জন্ম সন্ত্রাসের দোলনায়; ভুল গণনার মধ্যদিয়ে কবর হবে: জেনারেল সালামি
আগস্ট ০৫, ২০২৪ ১৪:৩৬ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, ইসরাইলের জন্ম হয়েছে সন্ত্রাসের দোলনায় এবং ভুল গণনার মধ্যদিয়ে তার কবর হবে।
-
‘হানিয়াকে হত্যার বিষয়ে ইরানের জবাব হবে নতুন ও আশ্চর্যজনক’
আগস্ট ০৪, ২০২৪ ১৩:৫৩ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র শীর্ষ পর্যায়ের উপদেষ্টা হোসেইন তায়েব বলেছেন, হামাস নেতা ইসমাইল হানিয়াহকে হত্যার বিষয়ে ইরানের প্রতিক্রিয়া হবে নতুন এবং আশ্চর্যজনক।
-
মার্কিন মদদে হানিয়াকে হত্যা করেছে ইহুদিবাদী ইসরাইল: আইআরজিসি
আগস্ট ০৪, ২০২৪ ০৬:৩৩ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলেছে, ইহুদিবাদী ইসরাইলের পরিকল্পনায় এবং মার্কিন প্রশাসনের প্রত্যক্ষ মদদে রাজধানী তেহরানে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে।
-
ইসরাইলের সাম্প্রতিক অপরাধের শাস্তি দিতে প্রতিরোধ ফ্রন্ট দৃঢ়প্রতিজ্ঞ
আগস্ট ০১, ২০২৪ ১৪:৪৫ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক অপরাধযজ্ঞের কারণে আঞ্চলিক প্রতিরোধ ফ্রন্টের মধ্যে প্রতিশোধ গ্রহণের স্পৃহা আগের চেয়ে অনেক বেশি জোরালো হয়েছে।