-
৩০ ডিসেম্বরের বিজয় শুধু আ. লীগের নয়, আপামর জনগণের: হাসিনা
জানুয়ারি ১৯, ২০১৯ ১৪:৪৪বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এবারের নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। ৩০ ডিসেম্বরের নির্বাচনের বিজয় শুধু আওয়ামী লীগের নয়, এ বিজয় বাংলাদেশের স্বাধীনতার স্বপক্ষের শক্তির বিজয়, আপামর জনগণের বিজয়।
-
নীতি ও আদর্শের ঘাটতি কারণে ঐক্যফ্রন্ট টিকবে না: ওবায়দুল কাদের
জানুয়ারি ১৮, ২০১৯ ১২:২৪বিএনপি, গণফোরামসহ কয়েকটি দলের সমন্বয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট টিকবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার মতে, এ জোটে নীতি ও আদর্শের ঘাটতি আছে। আর এ জোট যেভাবে গঠিত হয়েছে তাতে প্রথম থেকেই মনে হয়েছে এটি টিকবে না।
-
মির্জা ফখরুলের অনেক আগেই পদত্যাগ করা উচিত ছিল: ওবায়দুল কাদের
জানুয়ারি ১৬, ২০১৯ ১৩:১৪আন্দোলন ও নির্বাচনের ব্যর্থতার দায়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনেক আগেই পদত্যাগ করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
-
টিআইবি বিএনপি-জামায়াতের পক্ষে প্রতিবেদন দিয়েছে: তথ্যমন্ত্রী
জানুয়ারি ১৬, ২০১৯ ০৯:০৬বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যে প্রতিবেদন প্রকাশ করেছে, তা প্রত্যাখ্যান করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
-
স্টেডিয়ামে গিয়ে জাতির কাছে মাফ চাইতে হবে: কাদেরের প্রতি ফখরুল
জানুয়ারি ১৫, ২০১৯ ১২:১৩বাংলাদেশের একাদশ জাতীয় নির্বাচনে ‘প্রহসন’ ও ‘ভোট ডাকাতির’ অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে স্টেডিয়ামে প্রকাশ্যে মাফ চাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
-
আমি কখনো বলিনি সংলাপ হবে: ওবায়দুল কাদের
জানুয়ারি ১৫, ২০১৯ ১১:৫২বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমি কখনও সংলাপের কথা বলিনি। যার অডিও-ভিডিও রয়েছে। এর পরও কেন ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে। এখানে সংলাপের কোনো বিষয় নেই।
-
বিএনপির অভিযোগ ধোপে টিকবে না, জনগণ খুব খুশি: কাদের
জানুয়ারি ১২, ২০১৯ ১৪:১১বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একাদশ জাতীয় নির্বাচনে পরাজয়ের কারণেই বিএনপি এখন নানা অভিযোগ করছে। কিন্তু এসব ধোপে টিকবে না।
-
এই নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন পৃথিবীর কোথাও নেই: ওবায়দুল কাদের
জানুয়ারি ১১, ২০১৯ ১১:২১আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, “সারাবিশ্ব একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে স্বীকৃতি দিয়েছে। দুনিয়ার সব গণতান্ত্রিক দেশই বাংলাদেশের এই নির্বাচনকে স্বীকৃতি দিয়েছে, প্রসংশা করেছে। এমতাবস্থায় এ নির্বাচন নিয়ে জাতীয় সংলাপের দাবি হাস্যকর ছাড়া আর কিছুই নয়।”
-
বাংলাদেশে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ৩০ জানুয়ারি
জানুয়ারি ০৯, ২০১৯ ১৫:১২বাংলাদেশে নবনির্বাচিত একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে আগামী ৩০ জানুয়ারি। এটি হবে নতুন সংসদের শীতকালীন অধিবেশন।
-
জোট করার অর্থ এই নয় যে, মন্ত্রী বানাতেই হবে: ওবায়দুল কাদের
জানুয়ারি ০৮, ২০১৯ ১১:৪০বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের মধ্যে কোনো টানাপোড়েন নেই। জোট করার অর্থ এই নয় যে, তাদের মন্ত্রী বানাতেই হবে।