• আমেরিকার নাইটক্লাবে গুলিবর্ষণ: ২ জনের প্রাণহানি আহত ১৫

    আমেরিকার নাইটক্লাবে গুলিবর্ষণ: ২ জনের প্রাণহানি আহত ১৫

    জুলাই ২৫, ২০১৬ ১৪:২১

    মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি নাইক্লাবে গুলিবর্ষণের ঘটনায় দুইজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। ফ্লোরিডার ফোর্টমেয়ার্স শহরে অবস্থিত ‘ক্লাব ব্লু’ নাইটক্লাবে আজ (সোমবার) ভোররাতে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে।

  • সৌদিতে  মার্কিন নাগরিকদের ‘সম্ভাব্য হুমকি’র বিষয়ে সতর্ক করা হলো

    সৌদিতে মার্কিন নাগরিকদের ‘সম্ভাব্য হুমকি’র বিষয়ে সতর্ক করা হলো

    জুলাই ২১, ২০১৬ ২১:৩৭

    সৌদি আরবে বসবাসরত মার্কিন নাগরিকদেরকে ‘সম্ভাব্য হুমকি’র বিষয়ে সতর্ক করেছে আমেরিকার পররাষ্ট্র দফতর। পরবর্তী বিজ্ঞপ্তি না দেয়া পর্যন্ত তাদেরকে বাড়তি সতর্কতা গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে।

  • ট্রাম্পের বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করলেন আমেরিকার মুসলমানরা

    ট্রাম্পের বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করলেন আমেরিকার মুসলমানরা

    জুলাই ২১, ২০১৬ ১৪:৩৫

    মার্কিন যুক্তরাষ্ট্রের মুসলমানরা রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এক মিলিয়ন ভোটারের নাম তালিকাভুক্ত করার অভিযান শুরু করেছেন। মুসলিম নেতারা মনে করছেন, ভার্জিনিয়া ও ফ্লোরিডার মতো ফলাফল নির্ধারণী অঙ্গরাজ্যগুলোতে মুসলমানরা ট্রাম্পকে হারিয়ে দিতে কার্যকর ভূমিকা পালন করতে পারেন।

  • মার্কিন নৌ টহল ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে: বেইজিং

    মার্কিন নৌ টহল ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে: বেইজিং

    জুলাই ১৯, ২০১৬ ০৭:১৪

    দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবাহিনীর টহল ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে বেইজিং। ওই সাগরে চীনের সামরিক মহড়া শুরুর আগে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের ডেপুটি চিফ অব জয়েন্ট স্টাফ অ্যাডমিরাল সান জিয়ানগুও।

  • একদিনেই ৩ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া

    একদিনেই ৩ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া

    জুলাই ১৯, ২০১৬ ০৪:৩৯

    উত্তর কোরিয়া আজ একসঙ্গে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। জাপান সাগরে এসব ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে বলে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার সেনা কর্মকর্তারা জানিয়েছেন। স্থানীয় সময় ভোর ৫টা ৪৫ মিনিট থেকে ৬টা ৪০ মিনিটের মধ্যে এসব পরীক্ষা চালানো হয়।

  • আমেরিকার জন্য তুরস্ক আবারো খুলে দিল ইনজারলিক ঘাঁটি

    আমেরিকার জন্য তুরস্ক আবারো খুলে দিল ইনজারলিক ঘাঁটি

    জুলাই ১৮, ২০১৬ ০৮:৫৩

    তুরস্ক সরকার ইনজারলিক বিমান ঘাঁটি পুনরায় মার্কিনীদের ব্যবহারের জন্য খুলে দিয়েছে। এ ঘাঁটি অভ্যুত্থানের সমর্থকরা ব্যবহার করে থাকতে পারে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি স্বীকার করার পর এটি খুলে দেয়া হয়। দায়েশ বিরোধী কথিত লড়াইয়ে দক্ষিণাঞ্চলীয় তুরস্কের আদানায় অবস্থিত ইনজারলিক বিমান ঘাঁটি মার্কিনীরা ব্যবহার করছে বলে জানিয়েছে পেন্টাগন।

  • মার্কিন সেনাদের হামলা কর: সমর্থকদের প্রতি নির্দেশ দিলেন মুক্তাদা সাদর

    মার্কিন সেনাদের হামলা কর: সমর্থকদের প্রতি নির্দেশ দিলেন মুক্তাদা সাদর

    জুলাই ১৮, ২০১৬ ০৭:১২

    ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা আস-সাদর তার সমর্থকদের মার্কিন সেনাদের হামলার লক্ষ্যবস্তু করার নির্দেশ দিয়েছেন। দায়েশ বিরোধী কথিত লড়াইয়ের নামে ইরাকে আরো মার্কিন সেনা মোতায়েনের ঘোষণা দেয়ার পর এ নির্দেশ দেন তিনি।

  • তুরস্কের সঙ্গে বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল আমেরিকা

    তুরস্কের সঙ্গে বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল আমেরিকা

    জুলাই ১৭, ২০১৬ ১৬:৫৬

    মার্কিন সরকার তুরস্কের সঙ্গে বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ব্যর্থ সামরিক অভ্যুত্থানকে কেন্দ্র করে দেশটিতে সহিংসতা দেখা দেয়ার পর এ নির্দেশ দিল আমেরিকা।

  • অভ্যুত্থান প্রচেষ্টায় আমেরিকার জড়িত থাকার ইংগিতে ক্ষোভ জানালেন কেরি

    অভ্যুত্থান প্রচেষ্টায় আমেরিকার জড়িত থাকার ইংগিতে ক্ষোভ জানালেন কেরি

    জুলাই ১৭, ২০১৬ ০৭:০২

    তুরস্কের ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে আমেরিকার জড়িত থাকার আভাস দিয়ে আঙ্কারা যে বক্তব্য দিয়েছে তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে ওয়াশিংটন। এ জাতীয় বক্তব্যকে মিথ্যা এবং তুর্কি-আমেরিকার সম্পর্কের জন্য ক্ষতিকর বলে দাবি করেছে ওয়াশিংটন।

  • ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার পর তুরস্কের একটি মার্কিন ঘাঁটি ব্যবহার করতে দেয়া হচ্ছে না

    ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার পর তুরস্কের একটি মার্কিন ঘাঁটি ব্যবহার করতে দেয়া হচ্ছে না

    জুলাই ১৭, ২০১৬ ০৩:২২

    তুরস্কের একটি মার্কিন ঘাঁটির বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে এবং এ ঘাটিতে কেউকে ঢুকতে বা বের হতে দেয়া হচ্ছে না। তুরস্কের আদানায় অবস্থিত মার্কিন কনস্যুলেট এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। ঘাঁটিটি দায়েশ বিরোধী কথিত লড়াইয়ে ব্যবহার করা হতো।